গোলাম সারওয়ার সজল :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌর ছাত্রদল নেতা মোশারফ হিমেল খান ব্যতিক্রমধর্মী বার্তায় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের আনন্দের পাশাপাশি দায়িত্ববোধ ও মানবিকতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন, “ঈদ আমাদের মনে করিয়ে দেয়—আনন্দ তখনই অর্থবহ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করা যায়। সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের আসল অর্জন।”
তিনি আরও বলেন, “রমজানের সংযম ও আত্মত্যাগের শিক্ষা যেন আমরা ঈদের পরেও ধরে রাখতে পারি। ব্যক্তি ও সমাজ জীবনে এই মূল্যবোধগুলোই আমাদের এগিয়ে নেবে।”
মোশারফ হিমেল খান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের দায়িত্ব আরও বেশি। মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুখ-দুঃখে অংশ নেওয়াই হোক আমাদের অঙ্গীকার।”
তিনি সাভারবাসীসহ দেশবাসীর শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।





