Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৩
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৩
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
ঢাকাসারাদেশ

আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৩

চিকিৎসা সাময়িকী
Last updated: December 21, 2024 2:06 pm
চিকিৎসা সাময়িকী ঢাকা সারাদেশ
Share
2 Min Read
SHARE

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলায় আশুলিয়া থানা পুলিশের এক উপ-পরিদর্শকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে আহত অন্যান্য পুলিশ সদস্যের নাম-পদবি জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে যায় পুলিশের একটি টিম। এ সময় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রাজন ভূঁইয়ার ভাই রাকিব ভূঁইয়াকে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে আটক করে পুলিশ। আটকের খবর পেয়ে রাজন ও তার ভগ্নীপতি কালাম মাদবরের লোকজন এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় রবিউল ইসলাম নামের এক পুলিশের এসআই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল বারিক পিপিএম জানান, আসামির স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আহত এসআই রবিউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করে থানায় নিয়ে আসি। পরে যাচাই-বাছাই শেষে ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

সাভার পৌর ৮ নং ওয়ার্ডে ব্যতিক্রমী উদ্যোগ: মেহেদী হাসানের ঈদ উপহার বিতরণে খুশির জোয়ার

  • আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 10 =

সর্বাধিক পঠিত

ভূমি দস্যুদের অপপ্রচারে থামছে না প্রশাসন: সরকারি জমি রক্ষায় আমিনবাজার রাজস্ব সার্কেলের কঠোর অবস্থান

নিজস্ব প্রতিবেদক : সরকারি খাসজমি, জলাশয় ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নেওয়ায় ভূমি দস্যু…

By চিকিৎসা সাময়িকী

আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আব্দুর রাজজাক, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: আশাশুনিতে জন্মাষ্টমী ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার…

By চিকিৎসা সাময়িকী

জমির উদ্দিন সরকারের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়: ফেরদৌসী আহমেদ মিস্টি

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

ঢাকাশিল্প-সাহিত্যসারাদেশ

কবি ফররুখ স্মৃতি সম্মাননা’ অর্জন করলেন তরুণ কবি ফাহমিদা হৃদী, কন্যার সাফল্যে গর্বিত মা

By চিকিৎসা সাময়িকী
এক্সক্লুসিভঢাকারাজনীতিসারাদেশ

সাভারে ব্যতিক্রমী উদ্যোগে ছাত্রদল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ঈদ উপহার, প্রশংসায় তাজ খান নাঈম

By চিকিৎসা সাময়িকী
খুলনাশীর্ষ সংবাদসারাদেশ

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

By চিকিৎসা সাময়িকী
চট্টগ্রামসারাদেশ

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

nineteen + 7 =