আব্দুর রাজজাক, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
আশাশুনিতে জন্মাষ্টমী ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর আলহাজ্ব নূরুল অফছার মুরতাজা, বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, অধ্যক্ষ (অব.) চিত্তরঞ্জন ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, কাশিনাথ মন্ডল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত বৈদ্য, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রীতিষ রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল মন্ডলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে জন্মাষ্টমী উদযাপনের বিষয়ে মতামত ব্যক্ত করেন এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।





