Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: নীরব প্রশাসন, ‘দখিনা সিটি’ প্রকল্পে সংখ্যালঘুদের ওপর উচ্ছেদের চাপ
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: নীরব প্রশাসন, ‘দখিনা সিটি’ প্রকল্পে সংখ্যালঘুদের ওপর উচ্ছেদের চাপ
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
জাতীয়ঢাকাসারাদেশ

নীরব প্রশাসন, ‘দখিনা সিটি’ প্রকল্পে সংখ্যালঘুদের ওপর উচ্ছেদের চাপ

চিকিৎসা সাময়িকী
Last updated: April 20, 2026 12:43 am
চিকিৎসা সাময়িকী জাতীয় ঢাকা সারাদেশ
Share
2 Min Read
SHARE

সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর এলাকায় একটি বেসরকারি আবাসন প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, জমি দখল ও খাল ভরাটের পর এবার সংখ্যালঘু পরিবারগুলোকে এলাকা ছাড়তে বাধ্য করার অপচেষ্টা চলছে।

স্থানীয়দের দাবি, কিছু নির্দিষ্ট বাড়িকে টার্গেট করে তাদের চারপাশের চলাচলের পথ কেটে দেওয়া হয়েছে। এতে ওই পরিবারগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে বাইরে যাওয়াও তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এক ভুক্তভোগীর ভাষায়,
“আমাদের চলার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, যেন আমরা নিজেরাই এলাকা ছেড়ে চলে যাই।”

অন্য একজন বাসিন্দা জানান,
“রাস্তা না থাকলে আমরা তো বন্দি হয়ে যাই। মাঝে মধ্যে এসে আমাদের ভয় দেখানো হয়—আমরা কেন এখানে থাকছি, সেই প্রশ্ন তোলা হয়।”

এলাকায় অবস্থিত একটি পুরোনো ধর্মীয় স্থাপনাকেও ঘিরে শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, মন্দিরের আশপাশে গভীর করে মাটি কেটে ফেলার কারণে স্থাপনাটি ঝুঁকির মধ্যে পড়েছে। একইভাবে বিদ্যুতের খুঁটির গোড়াতেও মাটি অপসারণ করায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

শ্যামনগরে ফিলিং স্টেশন ঘিরে উত্তেজনা: তেলবাহী গাড়ি আটকের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

অভিযোগ রয়েছে, এসব বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানাতে গেলেই বাসিন্দাদের ভয়ভীতি দেখানো হয়। ফলে অনেকেই নিরাপত্তার আশঙ্কায় মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“প্রতিদিন এই আতঙ্কে থাকার চেয়ে মৃত্যুই যেন সহজ মনে হয়।”

এলাকাবাসীর মতে, ঘটনাটি কেবল ভূমি সংক্রান্ত বিরোধ নয়; বরং এটি মানবাধিকার লঙ্ঘনের দিকে যাচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তাদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, সম্প্রতি বিষয়টি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সংশ্লিষ্ট একজন ম্যাজিস্ট্রেট বিষয়টি দেখবেন বলে জানা গেলেও, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

সর্বাধিক পঠিত

টিম সাউদির বিদায়ী টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ডগড়া জয় নিউজিল্যান্ডের।

অভিষেকের ১৬ বছর পর টিম সাউদির টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটি হলো স্মরণীয়। হ্যামিল্টনে ইংল্যান্ডকে ৪২৩…

By চিকিৎসা সাময়িকী

সংস্কার কাজগুলো করতে বছরখানেক সময় লাগবে : আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংস্কারের কোনো বিকল্প নেই।  বছরখানেক…

By চিকিৎসা সাময়িকী

বিরুলিয়ায় হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘাট নির্মাণকাজের উদ্বোধন করলেন হাজী মো: মনিরুল হক

গোলাম সারওয়ার সজল : ২৬ মার্চ ২০২৬ তারিখে সাভার উপজেলার বিরুলিয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

সারাদেশ

৩০-৫০ জনের দলবদ্ধ স্থানীয় বিএনপির নেতারা মেঘনার চর দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। 

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

By চিকিৎসা সাময়িকী
সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মধ্যরাতে আগুনে পুড়ে ১০ দোকান ছাই

By চিকিৎসা সাময়িকী
সারাদেশ

সাভার প্রেসক্লাব নির্বাচনে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নিউজ গার্ডেন সম্পাদক

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

four + seven =