Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ৩০-৫০ জনের দলবদ্ধ স্থানীয় বিএনপির নেতারা মেঘনার চর দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। 
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ৩০-৫০ জনের দলবদ্ধ স্থানীয় বিএনপির নেতারা মেঘনার চর দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। 
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
সারাদেশ

৩০-৫০ জনের দলবদ্ধ স্থানীয় বিএনপির নেতারা মেঘনার চর দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। 

চিকিৎসা সাময়িকী
Last updated: December 22, 2024 2:23 pm
চিকিৎসা সাময়িকী সারাদেশ
Share
6 Min Read
SHARE

শেখ হাসিনার পতনের পর লক্ষ্মীপুর জেলার রায়পুরের পশ্চিমে মেঘনা নদীর বুকে জেগে ওঠা দুর্গম চরের জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় বিএনপির নেতারা। মেঘনার ভাঙনের শিকার ভিটামাটি হারানো হাজারও মানুষ একটু মাথা গোঁজার জন্য ছুটে যান দুর্গম চরাঞ্চলে। দুই হাজার সাতশত একরের বিশাল চরাঞ্চলের এসব অনাবাদি জমিকে আবাদি করে তুলতেই প্রভাবশালীদের নজর এখন এই চরে। 

এদিকে নভেম্বর মাসে উত্তর ও চরবংশী ইউপির মেঘনার চরাঞ্চলে কোন কোন ব্যক্তির জমির দলিল রয়েছে তা নিয়ে দেখা করার জন্য মাইকিং করেছেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা গাজিসহ বিএনপি নেতারা।

তবে মোস্তফা গাজি জানান, গত ১৭ বছর ভূমি দস্যু আলতাফ মাস্টারসহ কয়েকজন আ’লীগ নেতার দখলে ছিল চরের সরকারি খাস জমি। এসব জমি এখন উদ্ধার করে প্রকৃত মালিকদের দেওয়া হবে।

বৃহস্পতিবার ও শুক্রবার (২০ ও ২১ ডিসেম্বর) মেঘনার চর, মাছঘাট ও বাজার দখলকে কেন্দ্র করে তিন দফায় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম গাজিসহ তার অনুসারী এবং উত্তর চরবংশী ইউপির বিএনপির সহসভাপতি ফারুক গাজীসহ তার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দলীয় কার্যালয়, মাছের আড়ত, বসতঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একইসঙ্গে দুটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে বিএনপির উভয়পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি শান্ত করেন সেনা সদস্যরা ও ফাঁড়ি পুলিশ ।

এ ঘটনায় শনিবার (২২ ডিসেম্বর) বিকালে রায়পুরের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে উত্তর চরবংশী ইউপির বিএনপিসহ তার সহযোগী সংগঠনের সকল কমিটি বিলুপ্ত করেছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠুসহ ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিনদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী ও উত্তর চরআবাবিল ইউপির মেঘনার চরাঞ্চলের এসব জমিতে ভূমিহীনদের সরকারিভাবে বন্দোবস্ত দেওয়ার কথা থাকলেও পুনর্বাসনের নামে একশ্রেণির অসাধু ভূমি কর্মকর্তার যোগসাজশে ওই ভূমি চলে যাচ্ছে প্রভাবশালীদের দখলে।

আরও পড়ুন

দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ

ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আবুল হোসেন, আবু সালেহ মিন্টু ফরাজি ও আবু জাফর দুলাল হাওলাদার সত্যতা শিকার করে বলেন, আগে দখলে ছিল আ’লীগের, এখন বিএনপির। আমরা কিছুই বলতে পারছি না।

অপরদিকে- চরের জমি প্রভাবশালীদের দখলের অভিযোগ ওঠায় তদন্ত করতে এসব অঞ্চল পরিদর্শনে যাবেন বলে জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসক চরের বাসিন্দা ও ভূমিহীনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।

পতিত আ’লীগ সরকারের সময় মেঘনা চরের অসহায় মানুষে মুখে ফুটে উঠেছিল সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা আলতাফ হোসেন মাস্টার জবরদখলের চিত্র। এবার সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা গাজির নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা চরের জমি কার দখলে রয়েছে, তা মাফ করছেন।

উত্তর ও দক্ষিণ চরবংশী ইউপির চরঘাসিয়া, টুনুর চর, চর কানিবগা ও চর কাচিয়াসহ চরাঞ্চল ঘুরে মাহমুদ আলী, জয়নাল আবেদিন ও ফারুক হোসেনসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, মেঘনার বুকে জেগে ওঠা চরে বসবাস করছেন ভিটেমাটি হারানো কয়েক হাজার পরিবার। এসব লোকজন চরের অনাবাদি জমি চাষাবাদ করে আবাদি করে তুলছেন। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যক্তির যোগসাজশে সরকারের খাস জমি বছরের পর বছর অবৈধভাবে দখল করে রেখেছিলেন রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনসহ তার অনুগতরা। পরে মামলাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ভূমিহীনদের কাছ থেকে ইজারা হিসেবে প্রতি একর জমি ১৫ থেকে ২০ হাজার টাকা আদায় করছিলেন তারা।

রায়পুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ মাস্টারসহ তার অনুসারী সাবেক মেম্বার মফিজ খান, আবুল মাল ও ফারুক ছৈয়ালসহ কয়েকজন অনুগত চরঘাসিয়া, চরকানিবগা ও চরকাচিয়ায় কয়েকশ একর খাস জমি বছরের পর বছর দখল করে রেখেছিলেন। কোনো ভূমিহীন লোক এসব বিষয়ে প্রতিবাদ করতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ৭ জন দিনমজুর ও কৃষক জানান, গত ১৭ বছর সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ মাস্টারের দখলে ছিল চরের বিশাল খাস জমি। শেখ হাসিনার পতনের পর গত দুই মাস ধরে স্থানীয় সকল দলের ৩০-৫০ জনের দলবদ্ধ স্থানীয় বিএনপির নেতারা চরটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।

উত্তর চরবংশী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. মামুন জানান, মেঘনার বুকে জেগে ওঠা সরকারি খাস জমি এতোদিন আ’লীগের নেতা আলতাফ মাস্টারসহ কয়েকজন আ’লীগ নেতার দখলে ছিল। এখন প্রভাবশালী চক্র মেঘনার চরটি আবারও দখলে নেওয়ার চেষ্টা করছেন। আমাকে ম্যানেজ করতে দুই নেতা আসছিলেন। আমি রাজি না হওয়া দেখে নেওয়ার হুমকি দিয়ে যান। বর্তমানে এসব চরে প্রায় ২ হাজার ৭০০ একর সরকারি খাস সম্পত্তি দখল করে রেখেছে প্রভাবশালীরা।

রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, চরাঞ্চলের কয়েকশ’ একর সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে। আমার সম্পত্তি এতদিন আমার দখলেই ছিল। সরকার পতনের পর বিএনপির উত্তর ও দক্ষিণ চরবংশী ইউপির নেতারা চরগুলো দখলে নিয়ে।

উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু ও সদস্য সচিব শফিকুর রহমান ভুঁইয়া বলেন, উত্তর চরবংশী ইউপির বিএনপি ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় ওই ইউনিয়নের বিএনপিসহ সহযোগী সংগঠনের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। ৬ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার জানান, শুধুই রায়পুরের মেঘনার বুকে জেগে ওঠা চর নয়, চারটি উপজেলার আওতাধীন চরগুলো প্রভাবশালীদের দখলে রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে চরগুলোতে পরিদর্শনে যাব। চরাঞ্চলে সরকারের যে খাস সম্পত্তি প্রভাবশালীদের দখলে রয়েছে, তার একটি তালিকা তৈরির কাজ চলমান।

TAGGED:৩০-৫০ জনের দলবদ্ধ স্থানীয় বিএনপির নেতারা মেঘনার চর দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =

সর্বাধিক পঠিত

খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ: এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নিজস্ব প্রতিবেদক | সাভার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,…

By চিকিৎসা সাময়িকী

ঈদুল ফিতরে শুভেচ্ছা জানালেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি বাঁধন আহমেদ

গোলাম সারওয়ার সজল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন…

By চিকিৎসা সাময়িকী

ঈদের আনন্দে নেতাকর্মীদের পাশে তানজিনা আফরিন, শুভেচ্ছা বিনিময়ে মিলনমেলা

গোলাম সারওয়ার সজল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সাভার পৌরসভার ৭, ৮ ও ৯নং…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

এক্সক্লুসিভঢাকারাজনীতিসারাদেশ

সাভারে ব্যতিক্রমী উদ্যোগে ছাত্রদল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ঈদ উপহার, প্রশংসায় তাজ খান নাঈম

By চিকিৎসা সাময়িকী
ঢাকারাজনীতিসারাদেশ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা রায়হান মাহবুব

By চিকিৎসা সাময়িকী
এক্সক্লুসিভঢাকা

মধ্যবিত্তের মোহাম্মদপুর অপরাধীদের তীর্থক্ষেত্র হয়ে উঠল কেন?

By চিকিৎসা সাময়িকী
রাজশাহীশীর্ষ সংবাদসারাদেশস্বাস্থ্য চিকিৎসা

গোমস্তাপুর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর্নীতি

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

twelve + thirteen =