গোলাম সারওয়ার সজল :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সাভার পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ঢাকা উওর এর মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা আফরিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজকের আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্যে অ্যাডভোকেট তানজিনা আফরিন বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদেরকে ধৈর্য, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “আমি সাভার পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করবো। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”
অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।





