সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক নিউজ গার্ডেন সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক। তিনি ভোট পেয়েছেন ২৮ ভোট, তার নিকটতম প্রতিদন্ধি রওশন আলী পেয়েছেন ২৩ ভোট। নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক তাকে বিজয়ী করায় সংগঠনের সকল সদস্যদেরকে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন।





