স্টাফ রিপোর্টার: ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে হাজারও ছাত্রদল নেতাকর্মী মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় অবস্থান নেন। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে তারা সকলে একত্রিত হয়ে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে অবস্থান করেন ।
সকাল ৭টা থেকে ঢাকা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করেন। তাদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি এবং দলীয় সংগঠনের প্রতি একতা ও দায়িত্বশীলতার প্রকাশ সবার দৃষ্টি আকর্ষণ করে।
এ সময় মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা লালন করে আমরা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল। ছাত্রদল সর্বদা গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে যাবে।”
পরে সকাল সাড়ে দশটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা ছাত্রদলের অবস্থান
Leave a comment
Leave a comment





