Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: মতবিনিময় সভায় ছাত্রদল-বৈষম্যবিরোধী-ছাত্রশিবির, আহ্বান করেছে “ছাত্র মজলিস”
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: মতবিনিময় সভায় ছাত্রদল-বৈষম্যবিরোধী-ছাত্রশিবির, আহ্বান করেছে “ছাত্র মজলিস”
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
রাজনীতি

মতবিনিময় সভায় ছাত্রদল-বৈষম্যবিরোধী-ছাত্রশিবির, আহ্বান করেছে “ছাত্র মজলিস”

চিকিৎসা সাময়িকী
Last updated: December 15, 2024 6:44 pm
চিকিৎসা সাময়িকী রাজনীতি
Share
4 Min Read
SHARE

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের আহ্বানে মতবিনিময় সভায় ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ২০ ছাত্রসংগঠন অংশ নিয়েছে। এ সময় তারা ছাত্ররাজনীতির সংস্কার, যৌক্তিক সময়ে ছাত্রসংসদ নির্বাচন, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা, শিক্ষাব্যবস্থার সংস্কার ইত্যাদি বিষয়ে কথা বলেছেন।

শনিবার রাজধানীর ছাত্র মজলিস মিলনায়তনে ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে ‘বৈষম্যহীন ক্যাম্পাস ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সভা হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

এ সময় রায়হান আলী বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের সব আন্দোলন-সংগ্রামে ছাত্রসংগঠন তথা ছাত্ররাজনীতির উল্লেখযোগ্য ভূমিকা ছিল, তাই ছাত্ররাজনীতি বন্ধ নয় এটার উল্লেখযোগ্য সংস্কার প্রয়োজন, যেটা ছাত্ররা গ্রহণ করবে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগের হত্যা, ধর্ষণ, হলে সিট বাণিজ্যের কালচার, আবরার হত্যা—ইত্যাদি ঘটনাকে সাধারণ শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি হিসেবে বিবেচনা করছে। আমরা সেই অপরাজনীতি দূরে রেখে বৈষম্যহীন ক্যাম্পাস গড়তে চাই।’

তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি- আমরা ক্যাম্পাসে সহাবস্থান চাই, কেউ কাউকে বিতাড়িত করবে এমন নয়। আমরা প্রতিযোগিতামূলক রাজনীতি চাই, প্রতিদ্বন্দ্বিতা নয়। প্রত্যেক ছাত্রসংগঠনের নীতি থাকবে তবে প্রত্যেকে জাতীয় স্বার্থে এক থাকব।’তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সবাই ভূমিকা রেখেছে। একটি দলই এটা করেছে এটা থেকে বেরিয়ে এসে সবাই মিলে গণঅভ্যুত্থান সফল করেছি এটা স্বীকার করতে হবে। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ছাত্রসংগঠনকে নিয়ে একটি ছাত্র কাউন্সিল করা প্রয়োজন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বসার বিষয়টি উল্লেখ করে রায়হান আলী বলেন, ‘ছাত্রসংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা প্রয়োজন। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা আলাপ-আলোচনা করছেন তবে ছাত্র-জনতার আন্দোলনে বড় ভূমিকা ছাত্রদের। তাই তাদের প্রতিনিধি অর্থাৎ ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বসতে চাই। প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমরা কেমন বাংলাদেশ চাই, আমাদের কথা শুনুন। এরপর আপনি নতুন বাংলাদেশ করুন।’

সংবাদ সম্মেলনে রায়হান আলী আরও বলেন, শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন প্রয়োজন। সরকার অনেকগুলো কমিশন করেছে তবে শিক্ষা নিয়ে কোনো কমিশন করা হয়নি। আমরা অতিদ্রুত শিক্ষা কমিশন করার দাবি জানাই। আর ছাত্রসংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যতদ্রুত সম্ভব এটা দিতে হবে তবে যৌক্তিক সময়ে এটি দিতে হবে। ছাত্রসংসদ নির্বাচনে কাউকে বাদ রাখা যাবে না।

আরও পড়ুন

আতঙ্কের নাম জেনেভা ক্যাম্প

এ ছাড়া ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা এবং নিহত এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তিনি।

সভায় অংশ নিয়েছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স ও প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি মুনতাসির আহমাদ; গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি কামাল উদ্দীন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক তরিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম বাঁধন, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান, ছাত্র ফোরামের সভাপতি মো. সানজিদুর রহমান শুভ; ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্র মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাসনাত, বাংলাদেশ মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নূর আলম, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্লা রাহমতুল্লাহ, ছাত্র মিশনের সেক্রেটারি নাঈমুল ইসলাম, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল আশিক আল হাবিব প্রমুখ।

এর আগে ৬ ডিসেম্বর রাজধানীর কাঁটাবনের গ্লোরিয়াস সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে ২৮টি ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তবে সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

TAGGED:আহ্বান করেছে "ছাত্র মজলিস"মতবিনিময় সভায় ছাত্রদল-বৈষম্যবিরোধী-ছাত্রশিবির
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 16 =

সর্বাধিক পঠিত

ছাত্র হত্যা মামলায় গ্রেফতারকৃত কৃষক লীগ নেতা আহাম্মেদ আলী বাবলুর একদিনের রিমান্ড মুঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি…

By চিকিৎসা সাময়িকী

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ: স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে বাড়ছে বিতর্ক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে একের পর এক অনিয়ম, প্রশাসনিক দুর্বলতা ও…

By চিকিৎসা সাময়িকী

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে ১২ দলীয় জোটের সাথে হাসনাতদের বৈঠক

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে ১২ দলীয় জোটের সাথে হাসনাতদের বৈঠক

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

রাজনীতি

ঢাকা-১৫ আসনে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

By চিকিৎসা সাময়িকী
ঢাকারাজনীতিসারাদেশ

ঈদুল ফিতরে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা সুজন শিকদার

By চিকিৎসা সাময়িকী
বিনোদনরাজনীতি

মমতাজের ব্যাংক হিসাব জব্দ

By চিকিৎসা সাময়িকী
রাজনীতি

৫ আগস্টের পর ব্যাংক দখল করছে একটি ইসলামী দল : রুহুল কবির রিজভী

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

19 − eighteen =