Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ: স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে বাড়ছে বিতর্ক
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ: স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে বাড়ছে বিতর্ক
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
সারাদেশস্বাস্থ্য চিকিৎসা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ: স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে বাড়ছে বিতর্ক

চিকিৎসা সাময়িকী
Last updated: June 15, 2026 10:39 pm
চিকিৎসা সাময়িকী সারাদেশ স্বাস্থ্য চিকিৎসা
Share
3 Min Read
SHARE

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে একের পর এক অনিয়ম, প্রশাসনিক দুর্বলতা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামানের বিরুদ্ধে হাসপাতাল পরিচালনায় স্বচ্ছতার অভাব, প্রশাসনিক অনিয়ম এবং ব্যক্তিগত অসদাচরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে হাসপাতালকে কেন্দ্র করে স্থানীয় এক ঠিকাদারের প্রভাব বিস্তার নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, ডা. আসাদুজ্জামানের বিরুদ্ধে এক যুবতীকে নিয়ে রাজধানীর পল্টন এলাকার একটি রেস্ট হাউসে অবস্থান এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, এ সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজও তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন প্রশাসনিক অনিয়মের চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, হাসপাতালের ভর্তি রোগীর তালিকা ও বাস্তব পরিস্থিতির মধ্যে উল্লেখযোগ্য অসঙ্গতি রয়েছে। হাসপাতালের ভর্তি রেজিস্টার পর্যালোচনায় দেখা যায়, তালিকায় ২০ থেকে ৩০ জন রোগীর নাম থাকলেও ওয়ার্ড পরিদর্শনের সময় বাস্তবে সেখানে উপস্থিত রোগীর সংখ্যা ছিল অনেক কম।

এ বিষয়ে কর্তব্যরত নার্স ও হাসপাতালের অন্যান্য স্টাফদের কাছে তথ্য জানতে চাইলে তারা মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টাও করা হয়। একপর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণে কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের মুখোমুখি হন। তাদের মধ্যে একজন নিজেকে স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও হাসপাতালের ঠিকাদার পরিচয় দিয়ে নিজের নাম মুকুল বলে জানান।

আরও পড়ুন

আপনাদের মেয়ে হয়ে সুখে–দুঃখে পাশে থাকতে চাই” — পৌর নির্বাচনে তানজিনা আফরিন

স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হাসপাতালের কেনাকাটা ও বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করে আসছে। ফলে হাসপাতালের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মতামত জানতে চাওয়া হলেও তিনি কোনো লিখিত বা মৌখিক প্রতিক্রিয়া জানাননি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের অন্যান্যরা অভিযোগগুলো অস্বীকার করেছেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

বাঘা উপজেলার সচেতন মহল ও সর্বস্তরের এলাকাবাসীর দাবি, জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতালের সামগ্রিক কার্যক্রম ও উত্থাপিত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 3 =

সর্বাধিক পঠিত

ডগরমোড়ায় তানজিনা আফরিনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ — দরিদ্র মানুষের পাশে থাকার অঙ্গীকার

গোলাম সারওয়ার সজল : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভার ৭, ৮ ও ৯…

By চিকিৎসা সাময়িকী

ন্যায়বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিটি গঠন করা হবে।

বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে…

By চিকিৎসা সাময়িকী

মানিকগঞ্জে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের খরসতাই গ্রামের একটি ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

ঢাকারাজনীতিসারাদেশ

ঈদুল ফিতরে সাভার পৌরবাসীকে শুভেচ্ছা জানালেন মেহেদী হাসান মাসুম

By চিকিৎসা সাময়িকী
স্বাস্থ্য চিকিৎসা

সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ

By Office Desk
এক্সক্লুসিভঢাকা

মধ্যবিত্তের মোহাম্মদপুর অপরাধীদের তীর্থক্ষেত্র হয়ে উঠল কেন?

By চিকিৎসা সাময়িকী
ফিচারসারাদেশ

ছিনতাইকারীর হাতে নিহত এআইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত নিহতের ঘটনায় ০২ জন গ্রেফতার।

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

12 + 11 =