গোলাম সারওয়ার সজল :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মেহেদী হাসান মাসুম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহকে সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসব সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে তা ভাগাভাগি করে নেওয়া যায়। ইসলামের মানবিক মূল্যবোধকে ধারণ করে সবাইকে ঐক্য ও সহমর্মিতার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এডভোকেট মেহেদী হাসান মাসুম আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সাভার পৌর এলাকার সর্বস্তরের মানুষ পারস্পরিক ভেদাভেদ ভুলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবে এবং সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হবে।
তিনি সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে আবারও সাভার পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।





