গোলাম সারওয়ার সজল :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এই উৎসব আমাদেরকে সংযম ও মানবিকতার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন আমরা তা সবার সঙ্গে ভাগাভাগি করি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের দায়িত্ব।”
জাহিদুল ইসলাম শাওন বলেন, “আমরা যেন সবাই মিলে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি—এই হোক ঈদের অঙ্গীকার।”
তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।





