Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
রাজনীতি

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চিকিৎসা সাময়িকী
Last updated: August 5, 2026 2:54 pm
চিকিৎসা সাময়িকী রাজনীতি
Share
2 Min Read
SHARE

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য দায়ী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছেন, তারাই চব্বিশের আসল ও প্রকৃত যোদ্ধা। তাদের স্বপ্নের নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি উল্লেখ করেন, জুলাইয়ের গণজাগরণ কোনো একদিনে আসেনি। ২০০৯ সাল থেকে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচারবিরোধী যে লাগাতার মুক্তি সংগ্রাম গড়ে উঠেছিলো, তাতেই এই সোপান তৈরি হয়েছে। এই ধারাবাহিক লড়াইয়ে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ারও বিশাল অবদান রয়েছে। কারণ স্বৈরাচারের পতন যেমন একদিনে হয় না, তেমনই কেবল জুলাইয়ের ৩৬ দিনেও এই পতন নিশ্চিত হয়নি।

সংবিধান সংস্কার প্রক্রিয়ায় সব পক্ষের অংশগ্রহণের আহবান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রস্তাবিত অষ্টাদশ সংশোধনী হবে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক যুগান্তকারী সংশোধন। আমরা জুলাই সনদের সীমানা ছাড়িয়েও তরুণদের জুলাই আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবো। তবে এ জন্য দেশের প্রধান বিরোধী দলকে অবিলম্বে সংবিধান সংশোধন কমিটিতে সদস্য হিসেবে নাম পাঠানোর আহবান জানাচ্ছি।

আরও পড়ুন

সাভার পৌরবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা খোরশেদ আলম

চব্বিশের আন্দোলনে আহতদের পুনর্বাসনের বিষয়ে একটি নতুন উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, চিকিৎসাধীন আহতদের দুটি ক্যাটাগরিতে পুনর্বাসন করা হবে। যারা সুস্থ হয়ে কাজের উপযোগী হতে পারবেন, তাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য একটি আলাদা ব্যবস্থা (ক্লাস) তৈরি করা হবে। আর যারা মারাত্মকভাবে আঘাত পেয়ে কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের সার্বিক সামাজিক ও আর্থিক সুরক্ষার জন্য আলাদা ব্যবস্থার রূপরেখা প্রণয়ন করা হচ্ছে।

মানবাধিকার লঙ্ঘন ও ফ্যাসিবাদের বিচারের বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিচার সম্পন্ন করার জন্য আইনি কাঠামোতে ইতিমধ্যে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। ব্যক্তির মতোই মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য দায়ি সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। ওই সময় সংঘটিত বিভিন্ন গণহত্যার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

তিনি দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করেন, গণহত্যাকারী ও ফ্যাসিবাদী কোনো দলকে আর বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের বিলোপ এবং বিচার নিশ্চিত করার প্রশ্নে গোটা জাতি ও সরকার একাতাবদ্ধ।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

four + 2 =

সর্বাধিক পঠিত

বিয়ের আগে যেসকল মেডিক্যাল টেস্ট করাবেন

সামনেই বিয়ে? শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নিশ্চয়ই। খাতায় একের পর এক টিক দিতে দিতে মিলিয়ে…

By চিকিৎসা সাময়িকী

গাজীপুরে ওষুধের মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ।

ওষুধের মূল্যবৃদ্ধি ও ব্যবসায়িক সিন্ডিকেটের বিরুদ্ধে গাজীপুরে প্রতিবাদ সভা এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির…

By চিকিৎসা সাময়িকী

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা রায়হান মাহবুব

গোলাম সারওয়ার সজল : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

ঢাকারাজনীতিসারাদেশ

সাভার পৌর ১নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

By চিকিৎসা সাময়িকী
রাজনীতিশিক্ষা

আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বাস।

By চিকিৎসা সাময়িকী
ঢাকারাজনীতিসারাদেশ

সাভারের দেউনে হরিনাম মহাযজ্ঞে আমীর শিরালীর উপস্থিতি, সম্প্রীতির বার্তা জোরালো

By চিকিৎসা সাময়িকী
রাজনীতিশীর্ষ সংবাদ

জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

eight + five =