গোলাম সারওয়ার সজল :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সাভার পৌর এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লায়ন শাকিল সরকার। তিনি সাভার পৌর ছাত্রদল ১নং ওয়ার্ডের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ ঢাকা জেলা সভাপতি ও পৌর যুবদল নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় লায়ন শাকিল সরকার বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “সমাজের বিত্তবানদের উচিত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, যাতে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয়। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়াই, তাহলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
লায়ন শাকিল সরকার দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “এই ঈদ আমাদের সকল ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা বাড়ানোর শিক্ষা দিক।”
শেষে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং একটি শান্তিপূর্ণ ও সুখী সমাজ গঠনে এগিয়ে আসি।”





