চলমান বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জাপান। হিউস্টন স্টেডিয়ামে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটাই মাঠে ঢেলে দিতে প্রস্তুত জাপান।

চলমান বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জাপান। হিউস্টন স্টেডিয়ামে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটাই মাঠে ঢেলে দিতে প্রস্তুত জাপান।
ব্রাজিলের শুরুর একাদশে থাকছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। কোচ কার্লো আনচেলত্তির ভাষ্যমতে, নেইমার এখনো পুরো ম্যাচ খেলার মতো ফিট না। তাই প্রথমার্ধ শেষে বা ম্যাচের পরিস্থিতি বুঝে তাকে নামানো হবে।
অন্যদিকে জাপান নিজেদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে। তবে আগের ম্যাচের থেকে চারটি পরিবর্তন এনেছেন কোচ।
কাগজে-কলমে ব্রাজিলের চেয়ে ঢের পিছিয়ে থাকলেও বেশ আত্মবিশ্বাসী জাপান। কারণ গেল অক্টোবরে নিজেদের সবশেষ দেখায় ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল এশিয়ার দলটি। যদিও সেটি প্রীতি ম্যাচ ছিল।
ব্রাজিল একাদশ
আলিসন (গোলরক্ষক), দানিলো, মারকুইনহোস, মাগালহায়েস, সান্তোস, কাসেমিরো, গুইমারায়েস, পাকেতা, রায়ান, কুনহা, ভিনিসিয়ুস।
জাপান একাদশ
সুজুকি (গোলরক্ষক), ইতো, তানিগুচি, তোমিয়াসু, নাকামুরা, কামাদা, সানো, দাওন, মায়েদা, ইউয়েডা, ইতো।



চট্টগ্রাম নগরে একটি পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় কোতোয়ালি থানার মামলায় গ্রেপ্তার ‘চট্টগ্রাম কালচারাল একাডেমির’…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন। আর ভারত…
ড্রামস্ এর কাঠির প্রতিটি আঘাতে সুরের মূর্ছনায় দর্শককে মাতাল করে রাখেন তিনি। বলছি সীতাকুণ্ডের দক্ষিণ…


Sign in to your account