Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: সাভারে ঘিরে রাখা ভবন নিয়ে যা জানাল পুলিশ
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: সাভারে ঘিরে রাখা ভবন নিয়ে যা জানাল পুলিশ
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
ঢাকাসারাদেশ

সাভারে ঘিরে রাখা ভবন নিয়ে যা জানাল পুলিশ

চিকিৎসা সাময়িকী
Last updated: August 12, 2026 12:21 pm
চিকিৎসা সাময়িকী ঢাকা সারাদেশ
Share
4 Min Read
SHARE

সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি তিনতলা ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন ওই ভবনটি ঘিরে ফেলে সিটিটিসি ও পুলিশ সদস্যরা।

রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অভিযান চলছিল।

প্রথমদিকে অভিযানের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি পুলিশ ও সিটিটিসি কর্মকর্তারা।

সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের ওই ভবনের কাছাকাছি যেতে বা আশপাশের এলাকায় অবস্থান করতে বাধা দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মাহাবুব সামির: ‘মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে

নাম প্রকাশে অনিচ্ছুক সাভার মডেল থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, স্থানীয় পুলিশকে এই অভিযানের কারণ সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি।

তিনি বলেন, ‘আমাদের এই অভিযানে সহায়তা করার জন্য বলা হয়েছিল। তাই আমরা এখানে এসেছি। এ বিষয়ে বিস্তারিত সিটিসিটি পরে ব্রিফ করবে।’

রাত পৌনে ১০টার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক সিটিটিসির এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, ভবনটির ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম জমা করে রাখা হয়েছে বলে তারা তথ্য পেয়েছিলেন।

তিনি বলেন, ‘বাড়িটিতে তালা মারা রয়েছে। আমরা ভেতরে অভিযানের প্রস্তুতি নিচ্ছি।’

সিটিটিসি সদস্য ছাড়াও স্থানীয় থানার পুলিশ এবং এনএসআইয়ের (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলে জানান সিটিটিসির ওই কর্মকর্তা।

ভবনের কাছের এক মুদি দোকানদার দ্য ডেইলি স্টারকে জানান, প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে সিটিটিসি সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।

‘তারা ভবনের সামনের রাস্তায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছেন,’ বলেন তিনি।

তবে ওই ভবন ঘিরে রাখার মধ্যেই সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এক ব্রিফিংয়ে বলেন, ‘আজ হেমায়েতপুর এলাকা থেকে একজনকে ৫টি ককটেল ও বিস্ফোরকসহ আটক করে সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই বাড়িটি ১ তারিখে ভাড়া নেওয়া হয়েছিল। ভাড়া নিয়ে বিস্ফোরক রাখা হয়। প্রাথমিকভাবে এটিকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) কাজ বলে ধারণা করা হচ্ছে। অভিযানে বাড়িটি থেকে জেএমবির বেশ কিছু লিফলেট এবং কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু এবং উল্লেখযোগ্য পরিমাণ বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

‘গ্রেপ্তারকৃতকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চলছে। আর এই বাড়িটি ঘিরে রাখা হয়েছে যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়,’ বলেন তিনি।

রাত ১২টার দিকে ওসি সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে টেলিফোনে বলেন, ‘আটক ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি শক্তিশালী ৫টি পাইপ বোমা উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার নিচতলার কক্ষটি থেকে আরও ৯টি একই জাতীয় বোমা উদ্ধার করা হয় এবং বোমা তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

রাত ১২টার দিকে একটি পাইপ বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

জানতে চাইলে অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, ‘ভবন থেকে পাওয়া পাইপ বোমাগুলোর মূল উপাদান হাইড্রোজেন পার অক্সাইড।’

বাড়ির মালিক আব্দুল জলিলের মেয়ে ইলমা ডেইলি স্টারকে বলেন, ‘আব্বাস আলী নামের একজন এবং আরও একজন বাসা ভাড়া নিতে আসার পর গত ২ তারিখে ভাড়া দেওয়া হয়। তারা বলেছিলেন স্বামী-স্ত্রী থাকবেন। পাশের একটি স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করবে। ফ্যামিলি ভেবে আমরা ভাড়া দিয়েছি। ভেতরে যে এতো কিছু লুকিয়ে রাখছে এটা তো আমরা জানি না। তারা বলছিলো তারা ড্রাইভার, গাড়ি চালায়।’

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =

সর্বাধিক পঠিত

আর নয় ব্যাংকে, ঘরে বসে জমা দেওয়া যাবে আয়কর: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের উদ্দেশে বলেছেন, আপনাদের দেওয়া করই দেশের…

By চিকিৎসা সাময়িকী

‘জুয়ার টাকা নয়, ধান বিক্রির অর্থ’— অভিযোগ প্রত্যাহার করে লিখিত আবেদন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দায়ের করা একটি অভিযোগ শেষ পর্যন্ত পারস্পরিক আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি…

By চিকিৎসা সাময়িকী

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ তমিজ উদ্দিন

গোলাম সারওয়ার সজল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

সারাদেশ

আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা

By চিকিৎসা সাময়িকী
ঢাকারাজনীতিসারাদেশ

ঈদের আনন্দে নেতাকর্মীদের পাশে তানজিনা আফরিন, শুভেচ্ছা বিনিময়ে মিলনমেলা

By চিকিৎসা সাময়িকী
সারাদেশ

গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: স্থানীয় সরকার উপদেষ্টা

By চিকিৎসা সাময়িকী
ঢাকারাজনীতিসারাদেশ

সাভার পৌরবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা খোরশেদ আলম

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

two + seventeen =