আরও একবার ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে গেল আগেভাগে। শেষ হলো দলটির তারকা ফরোয়ার্ড নেইমারের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারও। নরওয়ের বিপক্ষে হেরে উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর জাতীয় দলকে বিদায় জানিয়ে দিলেন তিনি।
নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৬ জুলাই ভোরে শেষ হওয়া ম্যাচটিতে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। শেষ বাঁশির পর কান্নায় ভেঙে পড়েন নেইমার এবং কিছুক্ষণ পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি।
“আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি। এই মেট লাইফ স্টেডিয়ামে (আমার পথচলা) শুরু হয়েছিল, এখানেই শেষ করলাম। (জাতীয় দলে আমার যাত্রা) যাত্রা এখানেই শেষ।”
(বিস্তারিত আসছে)





