গোলাম সারওয়ার সজল :
সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের ৭টি বিদ্যালয়ের অংশগ্রহণে এক আনন্দঘন ক্রীড়া আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ই বুধবার সকালে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজী মোঃ মনিরুল হক, চেয়ারম্যান, গ্রাম আদালত বিরুলিয়া ইউনিয়ন পরিষদ ও সাবেক সদস্য সচিব বিরুলিয়া ইউনিয়ন বিএনপি।
খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বেগুনবাড়ি সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এতে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা প্রাণবন্ত খেলাধুলার মাধ্যমে ক্রীড়ামুখর পরিবেশ সৃষ্টি করে। বালক ও বালিকা উভয় দলের খেলায় দর্শক ও অভিভাবকদের উপস্থিতি মাঠকে উৎসবমুখর করে তোলে।
উদ্বোধনী বক্তব্যে হাজী মোঃ মনিরুল হক বলেন, প্রাথমিক পর্যায়ে খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা শিশুদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বিস্তৃত করার আশ্বাস প্রদান করেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
বিরুলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ক্রীড়ার উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর মাঠ
Leave a comment
Leave a comment





