আব্দুর রাজজাক,জেলা প্রতিনিধি, সাতক্ষীরা :
নায়েবে আমীর ও জি ফুলবাড়ী দরগাহ শরীফ আলিম মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী মাওলানা মোশাররফ হোসেনকে দেখতে গেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের নেতৃত্বে নেতৃবৃন্দ তার নৌকাটি এলাকার বাড়িতে যান। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, কিছু সময় তার সঙ্গে কাটান এবং দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় উপজেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী, প্রতাপনগর ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, বুধহাটা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, প্রতাপনগর ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আলহাজ্ব কারিমুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





