গোলাম সারওয়ার সজল :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা যুবদল নেতা ও ভাকুর্তা ইউনিয়নের কৃতি সন্তান মোঃ জাহাঙ্গীর আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সংযমের এক মহান শিক্ষা নিয়ে আসে। দীর্ঘ এক মাস রোজা রাখার মাধ্যমে আমরা যে আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা অর্জন করি, ঈদ সেই শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়নের অনুপ্রেরণা জোগায়।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে। তাই আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া।”
জাহাঙ্গীর আলম ভাকুর্তা ইউনিয়নসহ দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছি।”
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধি করি এবং পবিত্র ঈদের আনন্দ একসাথে উদযাপন করি।”





