গোলাম সারওয়ার সজল :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের ধৈর্য, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়, যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে। তাই আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।”
মো: মেহেদী হাসান সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “আমি সবসময় এই এলাকার মানুষের পাশে থাকতে চাই এবং একটি আধুনিক, বাসযোগ্য ও মানবিক ওয়ার্ড গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।”
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “আসুন আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং একটি সুন্দর সমাজ গঠনে একসাথে কাজ করি।”





