Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে হরতালের ডাক
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে হরতালের ডাক
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
ঢাকাশীর্ষ সংবাদসারাদেশ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে হরতালের ডাক

সংবাদ সম্মেলন থেকে এই রুটে নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৬৫ টাকা করার দাবি জানানো হয়।

চিকিৎসা সাময়িকী
Last updated: October 26, 2024 8:38 pm
চিকিৎসা সাময়িকী ঢাকা শীর্ষ সংবাদ সারাদেশ
Share
6 Min Read
SHARE

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা বাসের ভাড়া কমানোর দাবিতে হরতালসহ ৯টি কর্মসূচি ঘোষণা করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামে নারায়ণগঞ্জের একটি নাগরিক সংগঠন।

শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি।

সংবাদ সম্মেলন থেকে এই রুটে নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৬৫ টাকা করার দাবি জানানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করারও দাবি জানান সংগঠনটির নেতারা।

বাসভাড়া কমানোর দাবিতে আগামী ২৯ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা, নাগরিকদের সাথে মতবিনিময়, মিছিল, সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ।

তাদের দাবি মানা না হলে আগামি ১৭ নভেম্বর অর্ধদিবস হরতালেরও ডাক দিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন

দুর্নীতির অভয়াশ্রমে পরিণত হয়েছে বাংলাদেশ স্কাউট : পর্ব -১

বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন, উৎসব, গ্রীন ঢাকা, আসিয়ানসহ কয়েকটি পরিবহনের এসি ও নন-এসি বাস চলাচল করে। এসব পরিবহনের এসি বাসের ভাড়া ৮০ টাকা এবং নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা।

সংবাদ সম্মেলন রফিউর রাব্বি বলেন, “যুগের পর যুগ ধরে সারা দেশে গণপরিবহন নিয়ে এক অরাজক পরিস্থিতি বহাল রয়েছে। সরকার বদলালেও অরাজকতা দূর হয় না। সরকার তাদের দলীয় লোকজনকে অনৈতিক সুবিধা দিতে এই সেক্টরে সিন্ডিকেট গড়ে তুলেছে। যে সিন্ডিকেট বছরের পর বছর সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে রেখেছে। বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে এই অরাজকতা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে।”

রাব্বি বলেন, “নারায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘদিনের। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো এই পরিবহন খাতটি ছিল ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। যথেচ্ছভাবে ভাড়া বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ তৈরিতে স্থানীয় বিআরটিএ ও প্রশাসন সবসময় তাদের সহায়তা করেছে।

“২০১১ সালের জুন মাসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া ২২ টাকা থেকে ৩২ টাকা বৃদ্ধি করায় এখানে আন্দোলন গড়ে উঠেছিল। গত ৫ অগাস্ট শেখ হাসিনার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের পরিবহন সিন্ডিকেটের মাফিয়া ও গডফাদারদের কেউ কেউ পালিয়ে গেছেন, কেউবা গা ঢাকা দিয়েছেন।

“দেশের পরিবর্তিত বাস্তবতায় আমরা চাই এই পরিবহন সেক্টর যেন আবার অন্য কোন চাঁদাবাজ-গডফাদারদের হাতে বন্দি হয়ে না পড়ে। জনগণের পকেট কেটে তাদের জিম্মি করে কোন গডফাদার যেন আর ফুলে ফেঁপে উঠতে না পারে।”

গত ২ এপ্রিল বিআরটিএ ঘোষিত দূরত্ব প্রতি ভাড়ার তালিকা ‘জনবিরোধী ও পরিবহন মালিকবান্ধব’ বলে মন্তব্য করে তিনি বলেন, “বিআরটিএ’র হিসেবে এই রুটে ভাড়া দাঁড়ায় ৫৩ টাকা। কিন্তু বাস্তবিকভাবে নেওয়া হচ্ছে ৫৫ টাকা। প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়ার থেকেও যে ২ টাকা বেশি নেওয়া হচ্ছে, তার প্রতিকারে প্রশাসন বা বিআরটিএর কোনো উদ্যোগ নেই।”

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া কোনোভাবেই ৪৫ টাকার বেশি হতে পারে না দাবি করে তিনি বলেন, “বিআরটিএর ত্রুটিপূর্ণ প্রজ্ঞাপনেই অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। প্রজ্ঞাপনে ঢাকা-নারায়ণগঞ্জের দূরত্ব সাড়ে ১৯ কিলোমিটার দেখিয়ে (২ দশমিক ৩২ টাকা কিলোমিটার প্রতি) ভাড়া দেখানো হয় ৪৫ টাকা।

“এর সঙ্গে ফ্লাইওভার টোল ৫ টাকা ও সানারপাড় ইউটার্ন ৩ টাকা দেখিয়ে বলা হয়, এই রুটে মোট ভাড়া ৫৩ টাকা। কিন্তু একই প্রজ্ঞাপনে বলা হয় ঢাকা-নারায়ণগঞ্জের ভাড়া হবে ৫৪ টাকা। বাস্তবিক নেওয়া হচ্ছে ৫৫ টাকা।

তিনি আরও বলেন, “প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে যাত্রী উঠলে ভাড়া ৫৩ টাকা, চাষাঢ়া থেকে উঠলে ৫০ টাকা, নতুন কোর্ট এলাকা থেকে উঠলে ৪৮ টাকা, শিবু মার্কেট থেকে উঠলে ৪৫ টাকা এবং জালকুড়ি থেকে উঠলে ৩৯ টাকা। কিন্তু সব জায়গা থেকেই ভাড়া নেওয়া হচ্ছে ৫৫ টাকা করে।

“এছাড়া প্রজ্ঞাপনে মতিঝিল শাপলা চত্বর ঘুরে দূরত্ব দেখানো হয়েছে সাড়ে ১৯ কিলোমিটার। কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো বাসই এখন শাপলা চত্বর ঘুরে যাতায়াত করে না। ”

রাব্বি বলেন, “গত ৩০ অগাস্ট সরকার ডিজেলের দাম লিটার প্রতি ১ দশমিক ৫০ টাকা কমালেও ভাড়া কমানোর কোনো উদ্যোগ বিআরটিএ প্রশাসন গ্রহণ করেনি। আমরা জেলা প্রশাসনের সভায় এসব অসঙ্গতি তুলে ধরলেও তা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

তিনি অভিযোগ করেন, “স্থানীয় প্রশাসন পরিবহন মালিকদের স্বার্থ রক্ষায় যতটা তৎপর, যাত্রী সাধারণের অধিকার রক্ষায় ততটাই উদাসীন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি মো. নুরুদ্দিন, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদের সদস্যসচিব আবু নাঈম খান প্রমুখ।

এদিকে বাসভাড়া প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি রওশন আলী বলেন, “আমাদের বাসগুলো নারায়ণগঞ্জ থেকে ছাড়লেও এটি ঢাকা মেট্রোপলিটন এলাকাতেও চলাচল করে। আমাদের ভাড়া সে অনুযায়ী নির্ধারণ করা। বিদ্যমান বাস্তবতায় বাসভাড়া কমানো মালিকদের পক্ষে সম্ভব না।”

বাসমালিকরা কাউকে কোনো চাঁদা দেন না বলেও দাবি করেন মালিক সমিতির এ নেতা।

এ বিষয়ে বিআরটিএর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুর রহমানের মোবাইলে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

তবে জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বাসভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৩ টাকা। কিন্তু মালিকরা ৫৫ টাকা করে নিচ্ছেন। বাসভাড়া যাতে ৫৩ টাকা করেই নেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে কিন্তু ভাড়া ৪৫ টাকা করতে হলে দূরত্ব অনুযায়ী নতুন করে ভাড়া নির্ধারণের জন্য সরকারি সার্কুলারের প্রয়োজন হবে।”

TAGGED:ঢাকা বিভাগনারায়ণগঞ্জ জেলাবাসভাড়া কমানোযাত্রী অধিকার সংরক্ষণ ফোরামহরতালের ডাক
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 19 =

সর্বাধিক পঠিত

রাতারাতি সব ঠিক করা যাবে না, তবে আমরা পারব

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন গ্রামীণ…

By চিকিৎসা সাময়িকী

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মাহাবুব সামির: ‘মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে

সাভার প্রতিনিধিঃ  সাভারে নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচার, মিথ্যা তথ্য প্রচার ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ…

By চিকিৎসা সাময়িকী

২৫০ কোটি ঋণ দিলো ইসলামী ব্যাংক, মানেনি বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা

বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী ব্যাংক ‘ট্রু ফেব্রিকস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে ২৫০ কোটি টাকার…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

লাইফস্টাইলশীর্ষ সংবাদসারাদেশ

ভেজাল মদপানে কলেজ ছাত্রের মৃত্যু

By চিকিৎসা সাময়িকী
সারাদেশ

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নিচে

By চিকিৎসা সাময়িকী
সারাদেশ

বান্দরবানের পাইন্দু এলাকায় কেএনএফের ছোড়া গুলিতে সেনা সদস্য আহত

By চিকিৎসা সাময়িকী
চট্টগ্রামসারাদেশ

খাগড়াছড়ি জেলাপরিষদে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা’র নেতৃত্বে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ 

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

fifteen − 7 =