Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: মধ্যরাতে মোহাম্মদপুর-ধানমন্ডির ‌‘ধোঁয়া রহস্যের’ কূলকিনারা মেলেনি
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: মধ্যরাতে মোহাম্মদপুর-ধানমন্ডির ‌‘ধোঁয়া রহস্যের’ কূলকিনারা মেলেনি
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
ঢাকাসারাদেশ

মধ্যরাতে মোহাম্মদপুর-ধানমন্ডির ‌‘ধোঁয়া রহস্যের’ কূলকিনারা মেলেনি

মধ্যরাতে ধোঁয়ায় ছেয়ে যায় রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার একটি বড় অংশ। স্থানীয় বাসিন্দারা জানান, ধোঁয়ার কারণে বাসার ভেতরেও চোখ জ্বালাপোড়া করছে। অনেকে জানান, বাড়ির বারান্দা বা ছাদে গেলে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যদিও ওই এলাকায় অগ্নিকাণ্ডের কোনো খবর মেলেনি।

চিকিৎসা সাময়িকী
Last updated: October 29, 2024 10:09 am
চিকিৎসা সাময়িকী ঢাকা সারাদেশ
Share
3 Min Read
ধোঁয়ার তথ্য জানিয়ে ‘ট্রাফিক এলার্ট’ নামে ফেসবুক গ্রুপে ছবি দুটি শেয়ার করেন আফসানা রহমান রিয়া নামে একজন।
SHARE

নিজস্ব প্রতিবেদক

সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার একটু আগে বিশাল এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সামাজিকমাধ্যম ফেসবুকে অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট দেন। ‘ট্রাফিক এলার্ট’ নামে একটি গ্রুপে স্থানীয় নাগরিকদের কেউ কেউ জানান, ধোঁয়ার সাথে বারুদের গন্ধও আছে।


ওই ফেসবুক গ্রুপে আফসান রহমান রিয়া নামে একটি আইডি থেকে দুটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘মোহাম্মদপুরের অবস্থা এতো খারাপ ও বাজে গন্ধ। এইদিকে হচ্ছে কী?’

সিফাত মাহমুদ লেখেন, ‘কাটাসুর থেকে বাশবাড়ি, ‍নুরজাাহন রোড, চানমিয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, তাজমহল রোড, শেখেরটেক পর্যন্ত ধোঁয়ায় ভরে গেছে। এক ধরনের বাজে গন্ধে ছেয়ে গেছে। চোখ জ্বলছে। পুরো এলাকা ঘুরেও উৎস খুঁজে পেলাম না।’

ইসতিয়াক হোসেন নামে একজন জানান, এই বারুদের গন্ধ শুধু মোহাম্মদপুর ও ধানমন্ডি নয়, পুরান ঢাকায়ও পাওয়া যাচ্ছে। তিনি লিখেন, এর আগেও এমন হয়েছে, কিন্তু এতো তীব্র ছিল না কখনোই।

তবে ধোঁয়ার উৎস সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি কেউ। এসব পোস্টের মন্তব্যের ঘরে কেউ কেউ বলছেন, আমিনবাজার ল্যান্ডফিলের কথা। সেখানে জমা হওয়া বর্জ্য পোড়ানোর কারণে এমন ধোঁয়া ছড়িয়ে পড়েছে বলে ধারনা তাদের। আবার কারো কারো ধারণা গ্যাস লিকেজ বা পরিত্যক্ত গোলাবারুদ পোড়ানো থেকে ধোঁয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা শুরু করলেও কোনো কূলকিনারা পাননি তারাও। তিতাস গ্যাস কর্তৃপক্ষও বলেছে, তাদের কাছে গ্যাস লিকেজের কোনো তথ্য নেই।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনে রাতে দায়িত্বরত ফায়ার ফাইটার আরিফ হোসেন অসংখ্য ফোন পাওয়ার কথা জানান। তবে কেউ তাদের ধোঁয়ার সূত্র জানাতে পারেননি।

ফায়ার সার্ভিস জানায়, প্রচুর ফোন আসায় তারা তিতাস গ্যাস এবং পুলিশের সঙ্গে কথা বলে। কিন্তু কারও কাছ থেকে কোনো ধরনের তথ্য পায়নি।

তবে রাত ২টা নাগাদ ধোঁয়া কমে আসে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

সকালে ফায়ার সার্ভিস জানায়, রাতে ১৮টি জায়গা থেকে তাদের কাছে ফোন আসে। এরমধ্যে আছে নবোদয় হাউজিং, জাপান গার্ডেন সিটি, নুর জাহান রোড, বাঁশবাড়ি বস্তি, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আল্লাহ করিম মসজিদ, শিয়া মসজিদ, ধানমন্ডি-শ্যামলী কাজী নজরুল ইসলাম রোড, বুদ্ধিজীবী রোড, আবাহনী মাঠ, ধানমন্ডির ৭-৯-১৩ এবং ঝিগাতলা এলাকা।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাসান নুর বলেন, ‌‘আমরা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশকে জানিয়েছি।’

তবে সকাল সাড়ে ৮টার দিকে এ বিষয়ে জানতে মোহাম্মদপুর থানায় ফোন করলে ডিউটি অফিসার জানান, তিনি সকালে এসেছেন। এ বিষয়ে এখনো কিছু জানতে পারেননি।
TAGGED:ধানমন্ডিধোঁয়া রহস্যেরমোহাম্মদপুর
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + nine =

সর্বাধিক পঠিত

নিরাপত্তা ঝুঁকিতে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা-কর্মচারিদের পেনশনের বিশাল অঙ্কের টাকা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রায় এক হাজারেরও বেশি কর্মকর্তা কর্মচারীর পেনশনের টাকা বড়…

By চিকিৎসা সাময়িকী

বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈঠক

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে সরানোর দাবির পক্ষে ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার…

By চিকিৎসা সাময়িকী

গোপন তদন্তের মুখে আ.লীগ আমলের পুলিশ কর্মকর্তারা

ক্যাডেট এসআইরাও তদন্তের আওতায়

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

ঢাকাসারাদেশ

আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৩

By চিকিৎসা সাময়িকী
সারাদেশ

আশাশুনিতে মালিক পক্ষকে জিম্মি করে মৎস্য ঘের জবরদখলের অভিযোগ

By চিকিৎসা সাময়িকী
ঢাকা

আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব মাদবর উপর সন্ত্রাসী হামলা।

By চিকিৎসা সাময়িকী
চট্টগ্রামশীর্ষ সংবাদসারাদেশস্বাস্থ্য চিকিৎসা

ফেনীতে ডিডি কে ম্যানেজ করে চলছে অবৈধ ইট ভাটার রমরমা ব্যবসা

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

2 × five =