Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: নিরাপত্তা ঝুঁকিতে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা-কর্মচারিদের পেনশনের বিশাল অঙ্কের টাকা
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: নিরাপত্তা ঝুঁকিতে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা-কর্মচারিদের পেনশনের বিশাল অঙ্কের টাকা
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
জাতীয়শীর্ষ সংবাদ

নিরাপত্তা ঝুঁকিতে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা-কর্মচারিদের পেনশনের বিশাল অঙ্কের টাকা

চিকিৎসা সাময়িকী
Last updated: November 13, 2024 11:32 am
চিকিৎসা সাময়িকী জাতীয় শীর্ষ সংবাদ
Share
5 Min Read
SHARE

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রায় এক হাজারেরও বেশি কর্মকর্তা কর্মচারীর পেনশনের টাকা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।

দেশের বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত হিসেবে সঞ্চয় রাখা পেনশনের কয়েকশো কোটি টাকা তুলে আনা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের চরম তারল্য সংকট এবং দেউলিয়া হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা কর্মচারীদের পেনশন অনিশ্চিত হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই।

চিকিৎসা সাময়িকী এর প্রতিনিধি এই প্রতিবেদক বিষয়টি নিয়ে কথা বলেছেন, বিআইডব্লিউটি ‘র হিসাব শাখার অতিরিক্ত পরিচালক মামুন হোসেনের সঙ্গে। যিনি ব্যাংকে স্থায়ী আমানত সঞ্চয় করার বিষয়টির দায়িত্বে রয়েছেন।

মি. মামুন হোসেনের কাছে চিকিৎসা সাময়িকী এর প্রতিনিধি এই প্রতিবেদক জানতে চেয়েছিলেন, সরকারি বেসরকারি মিলিয়ে কতগুলো ব্যাংকে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা কর্মচারীদের পেনশনের টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা হয়েছে। সর্বমোট টাকার পরিমান কতো। এই দুটি প্রশ্নের সোজাসাপ্টা কোনো উত্তর তিনি দেননি। মি. হোসেন বলেছেন, প্রায় সব সরকারি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে। তবে সর্বমোট কত টাকা ব্যাংকগুলোতে রাখা হয়েছে সেই বিষয়টি তিনি বলতে পারবেন না বলে জানান। এছাড়া যে সব বেসরকারি ব্যাংকে টাকা রাখা হয়েছে তার তালিকাও সুনির্দিষ্ট করে বলতে অপারগ ছিলেন। শুধু বলেছেন, বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকে টাকা রাখা হয়েছে।

উল্টো তিনি সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে বলেছেন, সরকার বলেছেন, সব ব্যাংকের আমানত নিরাপদ আছে। টাকার কোনো সমস্যা হবে না। সরকার দেখবে। যে কারনে ঝুঁকিতে থাকা বেসরকারি ও সরকারি ব্যাংকের টাকা নিয়ে তিনি চিন্তত নন। তাছাড়া এখন সব আর্থিক লেনদেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়। সেই জন্য পেনশনের টাকা নিয়ে চিন্তা করার কারন নেই।

আরও পড়ুন

‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ থাকবে ৬ কমিশনের প্রধান।

তিনি বলেন, তারল্য সংকট বা দেউলিয়ার পথে থাকা বেসরকারি ব্যাংকগুলো থেকে অনেক টাকা তুলে আনা হয়েছে। খুব বেশি টাকা ব্যাংকগুলোতে নেই। আবার বলছেন, তারা চাইলেই ৪/৫ লাখ টাকা ব্যাংকগুলো দিতে পারছেন । যে কারনে চিন্তার কিছু নেই।

বিআইডব্লিউটিএ’র হিসাব বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত পরিচালক মামুন হোসেন  এই যে একবার বলছেন, বাংলাদেশ ব্যাংক টাকা দেয়, সরকার দায়িত্ব নিয়েছেন,  আবার বলছেন, তারা টাকা তুলে এনেছেন । খুব বেশি টাকা বেরসরকারি ব্যাংকগুলোতে নেই । এই নানা ধরনের দ্বিমুখী বক্তবে একটা ঝুঁকিপূর্ণ সংকটের ইঙ্গিত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি ১০ টি ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার পথে রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। এর সবক’টি বেসরকারি পর্যায়ের। এই ১০ ব্যাংকেই বিআইডব্লিউটিএ’র পেনশন আমানত ডিপোজিট থাকার সম্ভাবনা রয়েছে। যা প্রকাশ করছে না বিআইডব্লিউটিএ’র হিসাব বিভাগ।

এসআইবিএল ব্যাংকে প্রায় দেড়শো কোটি টাকা রাখার বিষয়টি উল্লেখ করার পর মি.মামুন বলেছেন, এই ব্যাংকে আমানত ছিল ১৪০ কোটি টাকার মতো । লেনদেনর পর তাদের হাতি কিছু টাকা থাকতো। তারা পুনরায় আমানত করার সুযোগ পেতেন।  কিন্তু চলতি বছরের জানুয়ারি থেকে আর্থিক লেনদেন বা প্রবাহটা বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীক হয়ে যাওয়ায় এখন তাদের হাতে আর টাকা থাকে না। যাবতীয় লেনদেন বাংলাদেশ ব্যাংক করার কারনে দায় দায়িত্বও তাদের নেই।

নির্ভরযোগ্য অনেকগুলো সূত্র বলেছেন, হিসাব বিভাগের উর্ধতন কর্মকর্তারা আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোতে টাকা রাখতে বেশি আগ্রহী ছিলেন মূলত: বেশি লাভ এবং বেতনের বাইরে নিজেদের বাড়তি আয়ের লোভে।  তাদের ম্যাকানিজমে ট্রাস্টিবোর্ড কিংবা কর্তৃপক্ষের বোর্ড অনুমোদন দিতেন কোনো রকম যাচাই বাছাই ছাড়াই ।

এছাড়াও দুর্বল ব্যাংকগুলোর কর্মকর্তাদের সঙ্গে একটি গোপন আতাঁতের মাধ্যমে এই ফিক্সড ডিপোজিট রাখার বিষয়টি চূড়ান্ত হতো । যেখান থেকে হিসেবের বাইরে, কোনো কাগজে কলমে তথ্য না রেখেই লাখ লাখ টাকা সুবিধা নিতো তারা। গত বেশ কয়েক বছর ধরেই চলে আসছে এই অবৈধ সুবিধা গ্রহনের বিষয়টি। কয়েকজন কর্মকর্তা অবৈধ টাকা আয়ের লোভেই দুর্বল ব্যাংকগুলোতে পেনশনের টাকা ডিপোজিট করেছে। যা এখন চরম ঝুঁকির মধ্যে ফেলেছে বলে মনে করা হচ্ছে ।

যদিও  এ কথা মানতে নারাজ মামুন হোসেন। তিনি বলেছেন, এমন সুবিধা গ্রহনে কোনো প্র্রশ্নই আসেনা। কারণ ব্যাংক সিলেকশনে প্রথমে ৯ সদস্যের ট্রাস্টি বোর্ডের সুপারিশ দরকার হয়। সেটা অনুমোদন দেয় বিআইডব্লিউটিএ বোর্ড। এখানে গোপন আতাঁত করে লাখ লাখ টাকা গ্রহনের কোনো সুযোগ নেই। যারা এটা বলছে তারা মিথ্যা তথ্য দিয়েছে। দুর্নাম রটাচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে বিআইডব্লিউটিএ’র অনেক কর্মকর্তা কর্মচারী চিকিৎসা সাময়িকী এর প্রতিনিধি কে জানিয়েছেন, হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক মামুন হোসেন যা বলছেন তা কতটা বিশ্বাসযোগ্য তাতে তাদের সন্দেহ রয়েছে। তাদের প্রশ্ন, অনেক ভালো ব্যাংক থাকতে কেনো আর্থিকভাবে দুর্বল ব্যাংকে আমানত সঞ্জয় করতে হবে। তারা এখন খুবই চিন্তিত। যদিও পেনশনের বিষয়টি সরকার নিয়মতান্ত্রিকভাবেই পরিশোধ করবেন। তারপরেও কিছু কর্মকর্তার মধ্যসত্ব লাভের বিষয়টি তাদের ভাবিয়ে তুলেছে।

TAGGED:নৌ পরিবহনবাংলাদেশ অভ্যন্তরীণবিআইডব্লিউটি
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

সর্বাধিক পঠিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬১

দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে।…

By চিকিৎসা সাময়িকী

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে।…

By চিকিৎসা সাময়িকী

তথ্যসচিব ও দুই বিভাগীয় কমিশনার পদে নতুন মুখ

বিশেষ প্রতিবেদক ঢাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা।…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

জাতীয়শীর্ষ সংবাদ

আপনারা মেইন আসামি ডলারকে ধরেন, সে মারছে রামিসাকে’

By চিকিৎসা সাময়িকী
জাতীয়শীর্ষ সংবাদ

ভ্রমণে না গিয়েও লাখ লাখ টাকার বিল করতেন ফাতেমা

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

সংসদ ছাড়াই সংবিধান সংস্কার, রাজনৈতিক দলগুলোতে মতপার্থক্য প্রকাশ্যে

By চিকিৎসা সাময়িকী
জাতীয়শীর্ষ সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

three × 2 =