গোলাম সারওয়ার সজল :
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা জেলার আওতাধীন সাভার থানা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৮ অক্টোবর ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক হাজী মোঃ জুয়েল মোল্লা এবং সদস্য সচিব মোঃ আবু হানিফ মিয়ার স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মোঃ আবু সাইদকে আহ্বায়ক এবং মোঃ রবিন হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাজী শহিদুল ইসলাম।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ জহিরুল ইসলাম, এমদাদুল হক মিলন, মোঃ সানাল, মোঃ সুমন রানা, মোঃ সুজন ও মোঃ শরিফুল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ আমিনুল ইসলাম মুশফিক, মোঃ আমির হোসেন, মোঃ সোহেল ও মোঃ হামিদুর রহমান সিজার।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির মাধ্যমে সাভার উপজেলায় সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং কৃষকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এ বিষয়ে সদস্য সচিব মোঃ রবিন হোসেন জানান, গত বছরের অক্টোবরে কমিটির অনুমোদন দেওয়া হলেও আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তারা কমিটির অনুমোদনের কাগজ হাতে পেয়েছেন।





