Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: এক বছরে ২৫ লাখের বেশি মানুষকে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: এক বছরে ২৫ লাখের বেশি মানুষকে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
আন্তর্জাতিক

এক বছরে ২৫ লাখের বেশি মানুষকে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন

চিকিৎসা সাময়িকী
Last updated: January 21, 2026 2:32 pm
চিকিৎসা সাময়িকী আন্তর্জাতিক
Share
3 Min Read
SHARE

গত এক বছরে ২৫ লাখের বেশি মানুষকে বিতাড়িত করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, অন্তত ৬ লাখ ৫ হাজার মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার তথা নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যা ১০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানের হিসাব।

ডিএইচএসের তথ্য অনুযায়ী, আরও প্রায় ১৯ লাখ মানুষ স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে গেছে, যাকে বলা হচ্ছে ‘ভলান্টারি সেলফ-ডিপোর্টেশন’। এছাড়া গত এক বছরে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ১৬ লাখ মানুষ তাদের বৈধ অভিবাসন স্ট্যাটাস হারিয়েছে। এর মধ্যে রয়েছে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) বাতিল হওয়া ব্যক্তি এবং বিভিন্ন স্টুডেন্ট ও উচ্চদক্ষ কর্মী ভিসা কর্মসূচির আওতায় থাকা অভিবাসীরা। আল জাজিরা।

এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অন্তত ৬৬ হাজার ৮৮৬ জনকে আটক করেছে। অর্থাৎ গড়ে প্রতিদিন দেশজুড়ে প্রায় ৮২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এখানেই শেষ নয়, সবশেষ গত সপ্তাহে অভিবাসন বিষয়ে নতুন করে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এক ঘোষণায় জানানো হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত বা নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ জানান।

আরও পড়ুন

৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

বিক্ষোভের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে মিনিয়াপলিসে বিতর্কিত অভিবাসন পুলিশ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সি মার্কিন নাগরিক রেনি গুড নিহত হওয়ার ঘটনা। ওয়াশিংটন ডিসি থেকে নর্থ ক্যারোলিনা ও ওহিও পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভকারীরা ট্রাম্পের অভিবাসন অভিযানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মিনিয়াপলিসে বিক্ষোভ ছিল সবচেয়ে জোরালো। গত ৭ জানুয়ারি আইসিইর এক অভিযানের সময় রেনি গুডকে গাড়ি থেকে টেনে বের করে গুলি করে হত্যার অভিযোগ ওঠে এক এজেন্টদের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে মিনিয়াপলিসে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। যা পরবর্তী কয়েকদিনে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ‘নো আইস, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। মঙ্গলবার ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং নিউ মেক্সিকোর সান্তা ফে-তে হাইস্কুল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেন। তারা স্লোগান দেন, ‘আইসিই সন্ত্রাস বন্ধ কর’।

বিক্ষোভকারীরা বলেন, ট্রাম্প প্রশাসন অমানবিকভাবে লক্ষ লক্ষ মানুষকে বিতাড়নের যে উদ্যোগ নিয়েছে, তা যুক্তরাষ্ট্রের মৌলিক মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

এই আন্দোলনে ইনডিভিবল ও ৫০৫০১-এর মতো বামপন্থী সংগঠন, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং তৃণমূল পর্যায়ের সংগঠনগুলো সক্রিয় ভূমিকা পালন করে। তারা টেক্সাসের এল পাসোসহ বিভিন্ন এলাকায় স্থাপিত অভিবাসী ডিটেনশন ক্যাম্পগুলোর নাজুক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন।

সকালে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে পশ্চিমাঞ্চলের শহর সান ফ্রান্সিসকো ও সিয়াটলেও ছড়িয়ে পড়ে, যেখানে সন্ধ্যা পর্যন্ত বড় সমাবেশের আয়োজন করা হয়।

ট্রাম্প প্রশাসনের দাবি, অবৈধ অভিবাসীদের বহিষ্কার করে তারা ভোটারদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। তবে দেশজুড়ে চলমান এই বিক্ষোভ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে জনঅসন্তোষ ক্রমেই বাড়ছে।

সূত্র: আল-জাজিরা

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =

সর্বাধিক পঠিত

হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ৯ ফেব্রুয়ারি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানির…

By চিকিৎসা সাময়িকী

সাভারে ছাত্রদল নেতা নাঈমের উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ

গোলাম সারওয়ার সজল : ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে…

By চিকিৎসা সাময়িকী

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

হিজবুল্লাহপ্রধান প্রথমবার মুখ খুললেন আসাদের পতন নিয়ে।

By চিকিৎসা সাময়িকী
আন্তর্জাতিক

আসাদকে হটানো বিপ্লবীদের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ করছে।

By চিকিৎসা সাময়িকী
আন্তর্জাতিকশীর্ষ সংবাদ

বিজয় ঘোষণা করে ট্রাম্প বললেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি

By চিকিৎসা সাময়িকী
আন্তর্জাতিকশীর্ষ সংবাদ

‘প্রিয় বন্ধু’ ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

ten + 15 =