Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: মহেশপুরে বিরল প্রজাতির হিমালয়ের গৃধিনী শকুন উদ্ধার
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: মহেশপুরে বিরল প্রজাতির হিমালয়ের গৃধিনী শকুন উদ্ধার
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
সারাদেশ

মহেশপুরে বিরল প্রজাতির হিমালয়ের গৃধিনী শকুন উদ্ধার

চিকিৎসা সাময়িকী
Last updated: January 21, 2026 5:17 pm
চিকিৎসা সাময়িকী সারাদেশ
Share
2 Min Read
SHARE

ঝিনাইদহের মহেশপুরে বিরল প্রজাতির একটি হিমালয়ের গৃধিনী শকুন (হিমালয়ান গ্রিফন ভালচার) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার নাটিমা গ্রামে অসুস্থ অবস্থায় পাখিটি মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন মাঠের মধ্যে পড়ে থাকা বিশাল আকৃতির পাখিটিকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। প্রথমে কেউ পাখিটিকে শনাক্ত করতে না পারলেও পরে এলাকায় বিষয়টি নিয়ে কৌতূহল ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মী নাজমুল হোসেন ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে হিমালয়ের গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করেন।

এরপর তিনি দ্রুত মহেশপুর বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. শফিকুল ইসলামকে বিষয়টি জানান। রাত প্রায় ১০টার দিকে শকুনটি বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

পরদিন বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে মহেশপুর প্রাণিসম্পদ অধিদপ্তরে শকুনটির চিকিৎসা শুরু হয়। একই সঙ্গে খুলনার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শকুনটির চিকিৎসা চলছে। দুই দিনের মধ্যে সুস্থ হলে মহেশপুরের প্রাকৃতিক পরিবেশেই মুক্ত করে দেওয়া হবে। তবে অবস্থার অবনতি হলে খুলনায় পাঠানো হবে।

প্রকৃতিপ্রেমী নাজমুল হোসেন বলেন, ‘ডিসেম্বর ও জানুয়ারিতে হিমালয় অঞ্চলে তীব্র শীতের কারণে এসব শকুন অনেক দূর পর্যন্ত বিচরণ করে। ধারণা করা হচ্ছে, দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে খাবারের সংকটে পড়ে পাখিটি অসুস্থ হয়ে পড়েছে।’ তিনি আরও জানান, বর্তমানে শকুনটিকে নিয়মিত মাংস খাওয়ানো হচ্ছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া শকুনটির ডানা মেলে দৈর্ঘ্য প্রায় ৮ ফুট হবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত এই প্রজাতির শকুনের ডানার বিস্তার ৮ থেকে ৯ ফুট পর্যন্ত হয়ে থাকে। সাদা মাথা ও ঘাড় এবং গাঢ় বাদামি দেহের কারণে এদের সহজেই শনাক্ত করা যায়।

বাংলাদেশে হিমালয়ের গৃধিনী শকুনের উপস্থিতি অত্যন্ত বিরল। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা দেশের জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগের কারণে একটি দুর্লভ বন্যপ্রাণী রক্ষা পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দা, প্রকৃতিপ্রেমী নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বন বিভাগ।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

six + 1 =

সর্বাধিক পঠিত

জামায়াতের নিবন্ধন, খারিজ আপিল পুনরুজ্জীবিত করলেন আপিল বিভাগ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলটি পুনরুজ্জীবিত করার…

By চিকিৎসা সাময়িকী

ঈদুল ফিতরে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা সুজন শিকদার

গোলাম সারওয়ার সজল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নং যুগ্ম…

By চিকিৎসা সাময়িকী

গোমস্তাপুর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর্নীতি

যেন দেখার কেউ নাই

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

সারাদেশ

চট্টগ্রাম বাঁশখালী ইলশা ইউনুছিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

By চিকিৎসা সাময়িকী
এক্সক্লুসিভঢাকারাজনীতিসারাদেশ

সাভারে ব্যতিক্রমী উদ্যোগে ছাত্রদল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ঈদ উপহার, প্রশংসায় তাজ খান নাঈম

By চিকিৎসা সাময়িকী
ঢাকা

বুধবার কয়েকটি এলাকায় সকাল ৯টা থেকে রাত ৮টা পর্য বন্ধ থাকবে গ‍্যাস সরবরাহ

By চিকিৎসা সাময়িকী
ঢাকাসারাদেশ

ঈদের আনন্দে ভরুক প্রতিটি ঘর — মেহেদী হাসানের শুভেচ্ছা

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

eighteen − sixteen =