Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: প্রতীক পেলেন রাজশাহীর ৬ আসনের ২৯ প্রার্থী
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: প্রতীক পেলেন রাজশাহীর ৬ আসনের ২৯ প্রার্থী
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
জাতীয়

প্রতীক পেলেন রাজশাহীর ৬ আসনের ২৯ প্রার্থী

চিকিৎসা সাময়িকী
Last updated: January 21, 2026 1:59 pm
চিকিৎসা সাময়িকী জাতীয়
Share
3 Min Read
SHARE

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলার সংসদীয় ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে নির্বাচনি প্রতীক বরাদ্দ করা হয়। এসময় জেলার সংসদীয় ছয়টি আসনের বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজশাহীতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩৮ জন। প্রাথমিক বাছাইয়ে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আপিলে ১৩ জন প্রার্থিতা ফিরে পান। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা ৩২ জন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে তিনজন প্রার্থিতা প্রত্যাহার করেন। এখন বৈধ প্রার্থী ২৯ জন।

শেষদিনে জেলার এক ও দুই আসনের তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহার করা তিনজন হলেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী-২ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. ওয়াহেদুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম।

জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী-১ আসন থেকে নির্বাচনি মাঠে থাকছেন বিভিন্ন দলের চারজন। এরমধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির শরীফ উদ্দিন, জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান, গণঅধিকার পরিষদের মো. শাহজাহান, আমার বাংলাদেশ পার্টির আবদুর রহমান।

আরও পড়ুন

রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাচ্ছে ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান

রাজশাহী-২ (সদর) আসনে লড়ছেন ছয়জন। এরমধ্যে বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির সাঈদ নোমান, নাগরিক ঐক্যের সামছুল আলম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম ও স্বতন্ত্র সালেহ আহমেদ।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে লড়ছেন পাঁচজন। এরমধ্যে বিএনপির শফিকুল হক মিলন, জামায়াতের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান ও আমজনতার দলের সাইদ পারভেজ।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে লড়ছেন চাজন। এরা হলেন বিএনপির ডিএমডি জিয়াউর রহমান, জামায়াতের আবদুল বারী সরদার, জাতীয় পার্টির ফজলুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে লড়ছেন ছয়জন। এরা হলেন বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতের মনজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা এবং স্বতন্ত্র ইসফা খায়রুল হক ও রেজাউল করিম।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে লড়ছেন চারজন। এরা হলেন বিএনপির আবু সাইদ চাঁদ, জামায়াতের নাজমুল হক, জাতীয় পার্টির ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস সালাম সুরুজ। সবমিলে ২৯ জন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের মাঠে থাকলেন।

তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিরামহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eleven =

সর্বাধিক পঠিত

এক বছরে ২৫ লাখের বেশি মানুষকে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন

গত এক বছরে ২৫ লাখের বেশি মানুষকে বিতাড়িত করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড…

By চিকিৎসা সাময়িকী

সাভারে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

গোলাম সারওয়ার সজল : সাভারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার মাধ্যমে সচেতনতা বাড়ানোর…

By চিকিৎসা সাময়িকী

খাগড়াছড়িতে আকস্মিক ঝড়ে ক্ষয়ক্ষতি, বজ্রপাতে ২ জনের মৃত্যু

খাগড়াছড়িতে আকস্মিক ঝড় ও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। ঝড়ে গাছ পড়ে জেলা প্রশাসনের কার্যালয়ের এসি…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

জাতীয়ঢাকাসারাদেশ

গোপন তদন্তের মুখে আ.লীগ আমলের পুলিশ কর্মকর্তারা

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

মিশরে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন প্রধান উপদেষ্টা ।

By চিকিৎসা সাময়িকী

একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, শনাক্ত আরও ১১০৭

By চিকিৎসা সাময়িকী

হাসিনার মতো দৈত্যের সৃষ্টি এড়াতে ক্ষমতার ভারসাম্য দরকার : আমির খসরু

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

one + twelve =