Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ইউরোপে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ইউরোপে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
খেলাধুলা

ইউরোপে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ

চিকিৎসা সাময়িকী
Last updated: January 21, 2026 1:52 pm
চিকিৎসা সাময়িকী খেলাধুলা
Share
2 Min Read
SHARE

বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টির একচ্ছত্র আধিপত্য এখন আর নতুন কিছু নয়। এই জনপ্রিয় ফরম্যাটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যোগ হয়ে খেলাটিকে নিয়ে গেছে আরও বর্ণিল এক উচ্চতায়। এবার সেই রঙিন মঞ্চেই পা রাখছে ইউরোপ। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল) দিয়ে ইউরোপে শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

এই লিগের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত হয়েছেন বলিউড তারকা অভিষেক বচ্চন। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি মালিকদের তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ এবং তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

ছয় দল নিয়ে আয়োজিত ইটিপিএল হবে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসভিত্তিক। নেদারল্যান্ডসের দল আমস্টারডাম ফ্লেমস এর মালিক স্টিভ ওয়াহ। তিনি জানিয়েছেন, এই দলে খেলবেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ ও মিচেল মার্শ, পাশাপাশি নিশ্চিত হয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এছাড়া অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিডকে দলে ভেড়ানোর ব্যাপারেও আলোচনা চলছে।

অন্যদিকে, গ্লেন ম্যাক্সওয়েল সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন আইরিশ উলভস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। স্কটল্যান্ডের এডিনবার্গ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি কিনেছেন সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার কাইল মিলস ও নাথান ম্যাককালাম। লিগের বাকি তিনটি দল এখনো বিক্রির অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজি লিগটি প্রথমবার ঘোষিত হয়েছিল ২০১৯ সালে, তবে নানা কারণে এতদিন বাস্তবায়ন হয়নি। ইটিপিএল হচ্ছে ক্রিকেট আয়ারল্যান্ড ও ভারতভিত্তিক প্রতিষ্ঠান রুলস গ্লোবালের যৌথ উদ্যোগ। এতে কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ক্রিকেট স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। অভিষেক বচ্চনের সঙ্গে আরও তিনজন ভারতীয় বিনিয়োগকারী যুক্ত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের সাবেক সিইও ধীরাজ মালহোত্রা।

আরও পড়ুন

বিপিএল খেলতে এসেছেন উইলিয়ামসন

আইসিসি অনুমোদিত এই টুর্নামেন্টটি হবে একাধিক দেশে আয়োজিত প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ। ইটিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। বর্তমান সূচি অনুযায়ী, এটি শুরু হবে ‘দ্য হান্ড্রেড’-এর ফাইনালের ১০ দিন পর।

ইটিপিএল নিয়ে আশাবাদ ব্যক্ত করে স্টিভ ওয়াহ বলেন, ‘ইউরোপীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার এটি একটি বাস্তব ও অর্থবহ উদ্যোগ। আমাদের লক্ষ্য বিশ্বমানের একটি প্রতিযোগিতা গড়ে তোলা।’

অভিষেক বচ্চন জানান, ধাপে ধাপে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমেই এগোতে চান তারা। প্রথম আসরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডাবলিন ও নেদারল্যান্ডসে।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ten + eleven =

সর্বাধিক পঠিত

তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত সচিবের মতবিনিময়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সচিব বেগম মাহবুবা ফারজানা। আজ বৃহস্পতিবার…

By চিকিৎসা সাময়িকী

ঈদের আনন্দে নেতাকর্মীদের পাশে তানজিনা আফরিন, শুভেচ্ছা বিনিময়ে মিলনমেলা

গোলাম সারওয়ার সজল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সাভার পৌরসভার ৭, ৮ ও ৯নং…

By চিকিৎসা সাময়িকী

আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হলো।…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

খেলাধুলা

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

By চিকিৎসা সাময়িকী
খেলাধুলাশীর্ষ সংবাদ

ইংলিশদের কাঁদিয়ে টানা দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনা

By চিকিৎসা সাময়িকী
খেলাধুলা

যেভাবে,যেখানে পাওয়া যাবে বিপিএল টিকিট

By চিকিৎসা সাময়িকী
খেলাধুলাশীর্ষ সংবাদ

হেক্সা মিশন থামিয়ে ব্রাজিলকে বাড়ির পথ ধরাল নরওয়ে

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

18 − 2 =