Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: সচিবালয়ের ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ করা হচ্ছে অন্য জায়গায়
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: সচিবালয়ের ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ করা হচ্ছে অন্য জায়গায়
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
জাতীয়

সচিবালয়ের ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ করা হচ্ছে অন্য জায়গায়

চিকিৎসা সাময়িকী
Last updated: December 29, 2024 12:47 pm
চিকিৎসা সাময়িকী জাতীয়
Share
2 Min Read
SHARE

বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পরদিন দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় কার্যত ছিল অচল। দুদিন সাপ্তাহিক ছুটির পর রোববার যথারীতি খুলছে সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর অফিসিয়াল কাজ অন্য জায়গা থেকে শুরু হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর ) সকালে সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হয়নি। সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে।

এর আগে শনিবার সচিবালয় খোলার জন্য দিনভর প্রস্তুতি নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে যথারীতি কাজ চলছে ।

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাজ রেলভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণায়য়ের কাজ ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয়ের কাজ শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাচ্ছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করছেন আগারগাঁওয়ের ডাক ভবনে।

এদিকে আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে প্রতিনিধিদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। আগুনের ঘটনার পর নিরাপত্তার কথা মাথায় রেখেই শুক্রবার থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ছয় ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়।

TAGGED:সচিবালয়ের ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ করা হচ্ছে অন্য জায়গায়
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =

সর্বাধিক পঠিত

সাভারের গেন্ডায় কাউন্সিলর প্রার্থী আরিফের উদ্যোগে ৬ শতাধিক অসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ

গোলাম সারওয়ার সজল : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী…

By চিকিৎসা সাময়িকী

৭ সদস্য নিয়ে বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত কমিশন গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর…

By চিকিৎসা সাময়িকী

জ্বালানিসংকটে দেশে রেকর্ড লোডশেডিং

দেশে আমদানিসহ স্থাপিত বিদ্যুেকন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট। কিন্তু সক্ষমতার অর্ধেক চাহিদা উঠলেই…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

জাতীয়

থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস বন্ধে কাজ করবে মোবাইল কোর্ট: সৈয়দা রিজওয়ানা হাসান

By চিকিৎসা সাময়িকী
জাতীয়শীর্ষ সংবাদ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

মুজিব কিল্লায় তছরুপ হাজার কোটি টাকা

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

বদলে গেছে চেয়ার ৪৫ হাজার পুলিশের

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

4 × 2 =