Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বদলে গেছে চেয়ার ৪৫ হাজার পুলিশের
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বদলে গেছে চেয়ার ৪৫ হাজার পুলিশের
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
জাতীয়

বদলে গেছে চেয়ার ৪৫ হাজার পুলিশের

চিকিৎসা সাময়িকী
Last updated: November 13, 2024 10:52 am
চিকিৎসা সাময়িকী জাতীয়
Share
4 Min Read
SHARE

হাসিনা সরকারের পতনের পর পুলিশকে নতুন রূপে ফেরানোর চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য আইনশৃ্ঙ্খলা বাহিনীটির অভ্যন্তরে চলছে প্রাতিষ্ঠানিক সংস্কার।

এর প্রেক্ষিতে ৫ আগস্টের পর প্রতিদিন পুলিশের বিভিন্ন পদে আসছে নতুন মুখ। গত তিন মাসে বদলি ও পদায়ন পেয়েছে ঝড়ের গতি! এ সময়ে সারা দেশে পোশাকধারী দুই লাখ দুই হাজার পুলিশের বিপরীতে রদবদল করা হয়েছে ৪৫ হাজার ৪২ সদস্যকে। সে হিসাবে প্রায় ২৫ শতাংশ পুলিশের চেয়ার বদলে গেছে। অল্প সময়ে এত সংখ্যক পুলিশ সদস্যের কর্মস্থল বদলের ঘটনা দেশে আগে কখনো হয়নি।

নীতিনির্ধারকরা বলেছেন, কাজে গতি আনতে এই বদলি। গেল দেড় দশকে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ায় পুলিশ। গণঅভ্যুত্থানে পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশও দেখা গেছে। পুলিশ এ পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টায় আছে। যারা নতুনভাবে পদায়ন পাচ্ছেন, তাদের নিজ নিজ এলাকার অপরাধীদের নেটওয়ার্ক সম্পর্কে জানতে কিছুটা সময় লাগছে। অপরাধীরা এর সুযোগ নিতে পারে। কিছুদিন গেলে রদবদলের প্রভাব দৃশ্যমান হবে। কারণ, প্রতিনিয়ত নতুন নতুন ঘটনাপ্রবাহ এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার চ্যালেঞ্জ পুলিশের সামনে আসছে।

পুলিশ সদরদপ্তরের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ৬৪ জেলার পুলিশ, সব রেঞ্জ ডিআইজি, মহানগর কমিশনার এবং সব থানার ওসি পদে এসেছে নতুন মুখ। পুলিশে এককভাবে সবচেয়ে বড় ইউনিট হলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অন্তত ৩২ হাজার সদস্য এখানে কাজ করেন। এ পর্যন্ত এখানকার ১৮ হাজার সদস্যকে বদলি করা হয়েছে। যারা বিভিন্ন জায়গা থেকে এসে ডিএমপির মতো গুরুত্বপূর্ণ ইউনিটে ঢুকছেন, তাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ ও উদ্দীপনা। রাজধানীর মতো জায়গায় নতুন পরিবেশে কাজের ধরন নিয়ে সম্যক ধারণা দিতে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন।

আরও জানা গেছে, গত ৫ আগস্টের পর ১৮ অতিরিক্ত আইজিপির চেয়ার বদল করা হয়েছে। রদবদলের তালিকায় আছেন ডিআইজি ১২৪, অতিরিক্ত ডিআইজি ১৬১, পুলিশ সুপার ২৪৪, অতিরিক্ত পুলিশ সুপার ৪০০, সহকারী পুলিশ সুপার ২২৭ জন। এ ছাড়া নন-ক্যাডার পদে রদবদল হয়েছে পরিদর্শক (নিরস্ত্র) ২ হাজার ১১২, পরিদর্শক (সশস্ত্র) ৪৩, পরিদর্শক (শহর ও যানবাহন) ২৯৪, উপপরিদর্শক (এসআই) ৪ হাজার ১১৬, সার্জেন্ট ১৮৮, টিএসআই ২৭, এসআই (নিরস্ত্র) ৭৮, এএসআই ৪ হাজার ৬৬৮, এটিএসআই ৫৭, এএসআই (সশস্ত্র) ২৪৫ এবং নায়েক ৬১৫। আর তিন মাসে কনস্টেবল রদবদল হয়েছে ৩১ হাজার ৪২৪ জন।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে পুলিশে কর্মরত সদস্য ২ লাখ ১৩ হাজার। এর মধ্যে সিভিল সদস্য প্রায় ১১ হাজার। আর পোশাকধারী পুলিশ সদস্য সংখ্যা ২ লাখ ২ হাজার। তাদের মধ্যে ক্যাডার পদের সংখ্যা সাড়ে তিন হাজার; বাকিরা নন-ক্যাডার। পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল প্রায় ১ লাখ ৭৫ হাজার। পুলিশ বাহিনীর ক্যাডার সদস্যদের মধ্যে অতিরিক্ত আইজিপির পদ ২২টি। ডিআইজি পদ ৮৭টি। পুলিশ সুপার ৫৮৬ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তর ও ডিএমপি সূত্রে জানা গেছে, সরকার পতনের পর ৬ আগস্ট পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসে। নিয়োগ দেওয়া হয় ময়নুল ইসলামকে। এরপর পুলিশের বিভিন্ন পদে একে একে বদল আসতে থাকে। অনেককে চাকরি থেকে বিদায় দেওয়া হয়। কাউকে কাউকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়।

সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, সরকার পরিবর্তনের প্রেক্ষাপট ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু উন্নতি হলেও সন্তোষজনক নয়। আপনারা জানেন, ঢাকার প্রায় সব পুলিশকে আমরা চেঞ্জ করছি। তাদের অলিগলি চিনতেও সময় লাগবে। তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক স্থাপন করতে সময় লাগবে। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সামনে আরও উন্নতি হবে।

TAGGED:অন্তর্বর্তীকালীন সরকারজাতীয়পুলিশ
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

সর্বাধিক পঠিত

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় একটি চলন্ত বাসে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। বাসটির ড্রাইভার-হেলপার…

By চিকিৎসা সাময়িকী

সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ

সামনে শীতকাল। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হচ্ছে শীতের আমেজ। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে…

By Office Desk

নেত্রকোণা জেলা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ২০২৬ বোর্ডে নারী নেতৃত্বের দাপট

নেত্রকোণা জেলা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর ২০২৬ মেয়াদের বোর্ড গঠনে নারী নেতৃত্বের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

হাসিনার মতো দৈত্যের সৃষ্টি এড়াতে ক্ষমতার ভারসাম্য দরকার : আমির খসরু

By চিকিৎসা সাময়িকী
জাতীয়রাজনীতি

বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈঠক

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনা সমর্থন করে না ভারত :ভারতের পররাষ্ট্র সচিব

By চিকিৎসা সাময়িকী
আইন আদালতবিনোদন

শমী কায়সারের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

five × 4 =