Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনা সমর্থন করে না ভারত :ভারতের পররাষ্ট্র সচিব
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনা সমর্থন করে না ভারত :ভারতের পররাষ্ট্র সচিব
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
জাতীয়

অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনা সমর্থন করে না ভারত :ভারতের পররাষ্ট্র সচিব

চিকিৎসা সাময়িকী
Last updated: December 14, 2024 3:38 pm
চিকিৎসা সাময়িকী জাতীয়
Share
3 Min Read
SHARE

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। কমিটির সভাপতিত্ব করেন কংগ্রেস নেতা শশী থারুর। বৈঠকে মিশ্রি তার সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকলেও, এই সম্পর্ক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভরশীল নয়। তিনি আরও বলেন, ভারত সবসময়  বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে থাকে।

বিক্রম মিশ্রির এই বক্তব্য ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমুখী দিক এবং রাজনৈতিক প্রভাবকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশন (এফওসি)-এ যোগ দিতে গত সোমবার ঢাকা সফর করেন বিক্রম মিশ্রি। ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বিক্রম মিশ্রি পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন,  পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সর্বশেষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করেন।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিনি আরও বলেন, শেখ হাসিনা তার বক্তব্য প্রচারের জন্য ‘ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম’ ব্যবহার করছেন এবং ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করেনি। ভারত কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এটি ভারতের ঐতিহ্যবাহী নীতির অংশ।

বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগগুলোর যথাযথ সত্যতার অভাব নিয়ে ভারত উদ্বিগ্ন। তবে তিনি জানান, সাম্প্রতিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ৮৮ জনকে গ্রেপ্তার করেছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ কর্তৃপক্ষ কর্তৃক দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের মুক্তি এবং তাদের ভারতবিরোধী বক্তব্য ভারত সরকারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশ সরকার ভারতের গণমাধ্যমে প্রচারিত ‘ভুল তথ্য প্রচার’ নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছে।

তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বাণিজ্য ও সংযোগ অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, তার সাম্প্রতিক সফরের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যমান উন্নতি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে রেলপথ, সড়কপথ, এবং অভ্যন্তরীণ জলপথ সংযোগ স্থাপন করা হয়েছে। তবে তিনি জানান, দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল পরিষেবা এখনও স্থগিত রয়েছে।

বৈঠকে অনেক সদস্য বাংলাদেশে ইসকন ভক্তদের গ্রেপ্তার বিষয়ে প্রশ্ন তুললেও, এ বিষয়ে পররাষ্ট্র সচিব কোনো প্রতিক্রিয়া জানাননি বলে জানিয়েছে দ্য হিন্দু।

TAGGED:অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনা সমর্থন করে না ভারত
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =

সর্বাধিক পঠিত

যেভাবে,যেখানে পাওয়া যাবে বিপিএল টিকিট

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম আসর শুরু হতে বাকি ২৪ ঘণ্টা। অথচ এখনো টিকিট নিয়ে…

By চিকিৎসা সাময়িকী

সাভারে ৫ ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাধিক ছাত্র জনতা হত্যা মামলার আসামি ইউনিয়ন আওয়ামী…

By চিকিৎসা সাময়িকী

জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বাছাই কমিটিতে ডা. কবির আহমেদ রিয়াজ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ‘চিকিৎসা ও আর্থিক সহায়তা নীতিমালা, ২০২৫’…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

জাতীয়

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হলো পুলিশের ডিসি এম তানভীর আহমেদকে

By চিকিৎসা সাময়িকী
জাতীয়ঢাকা

তথ্যসচিব ও দুই বিভাগীয় কমিশনার পদে নতুন মুখ

By চিকিৎসা সাময়িকী
অর্থনীতি-ব্যবসাজাতীয়

সাড়ে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে চলতি ডিসেম্বরের প্রথম ১৪ দিনে।

By চিকিৎসা সাময়িকী
চট্টগ্রামজাতীয়সারাদেশ

পূজামণ্ডপে সংগীত পরিবেশন করে গ্রেপ্তার ২ জনের জামিন

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

6 + 20 =