Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বাজারে সয়াবিন সরবরাহ প্রসঙ্গে ব্যবসায়ীদের যথেষ্ট শক্তিশালী বললেন অর্থ উপদেষ্টা।
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বাজারে সয়াবিন সরবরাহ প্রসঙ্গে ব্যবসায়ীদের যথেষ্ট শক্তিশালী বললেন অর্থ উপদেষ্টা।
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
অর্থনীতি-ব্যবসা

বাজারে সয়াবিন সরবরাহ প্রসঙ্গে ব্যবসায়ীদের যথেষ্ট শক্তিশালী বললেন অর্থ উপদেষ্টা।

চিকিৎসা সাময়িকী
Last updated: December 18, 2024 8:00 pm
চিকিৎসা সাময়িকী অর্থনীতি-ব্যবসা
Share
4 Min Read
SHARE

‘ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী। ব্যবসার ক্ষেত্রটি বেশ জটিল। এই জটিল জিনিস ভাঙা বেশ কঠিন।’ লিটারে ৮ টাকা দাম বাড়ানোর ৯ দিন পরও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক নয় কেন সাংবাদিকদের এমন প্রশ্নে এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। 

ব্যবসায়ীদের সিন্ডিকেট কি এতটাই শক্তিশালী- এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই। সিন্ডিকেট না বলে ব্যবসায়ী যারা আছে তারা যথেষ্ট শক্তিশালী। খুব বড় ব্যবসায়ী, মাঝারি বা যারা সরাসরি আমদানি করে, সাপ্লাই দেয়, আবার যারা এজেন্ট শুধু সাপ্লাইও দেয় না শুধু ডিও লেটার দেয়। এটা একটা জটিল জিনিস, যা ভাঙা কঠিন।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে চাল, ডাল, মসুর ডাল, সয়াবিন তেল, সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সয়াবিন হয়তো কিছুটা সহনীয় হতে পারে। রোজা পর্যন্ত যত নিত্যপ্রয়োজনীয় জিনিস আছে চাল, ডাল, খেজুর, ছোলা, সয়াবিন তেল, চিনি এগুলোর সরবরাহ নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে। বাজারটা যাতে আরও একটু সহনীয় হয়। তবে সময় লাগবে। কারণ এগুলো বেশিরভাগ আমদানি করতে হয়।

তিনি বলেন, ‘আমরা আজকে সয়াবিন আমদানি করতে বলেছি। আমরা চাচ্ছি, যত সম্ভব আমাদের দিক থেকে সাপ্লাইটা আসুক। ব্যাবসায়ীদের কাছে যাতে একটা মেসেজ যায় দেশে সরবরাহ….। এখন এটা যাচ্ছে কিনা সেটা আলাদা ব্যাপার।’

৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। এরপর আরও ৯ দিন চলে গেলেও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাজারের ব্যাপারটার সঙ্গে আমাদের একটু গ্যাপ আছে। নির্ধারিত দামেই বিক্রি হওয়ার কথা। কিন্তু বাজারে অনেক রকম ব্যাপার আছে। যেমন- যেদিন ৮ টাকা দাম বাড়ানো হয়, তার পরের দিন বাজারে অনেক সরবরাহ ছিল। কিন্তু ব্যবসায়ীদের প্রত্যাশা হচ্ছে- দাম বাড়ানো হয়েছে, আবার হয়তো বাড়বে।’

ব্যবসায়ীরা সবাই মিলে তাদের স্বার্থে দাম ঠিক করে: ভোক্তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বাজারে কার্যকর মনিটরিং করা হচ্ছে না, যার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা- এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, মনিটরিং হচ্ছে না, তা নয়। সবাই মিলে ঠিকঠাক করে, এমনটা বাইরের দেশে হয় না। কিন্তু এখানে সবাই মিলে তাদের স্বার্থে দাম ঠিক করে বিক্রি করে। বাজারে ভোক্তা অধিদপ্তরের ইন্সপেক্টর কত জায়গায় যাবে।

আরও পড়ুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকা অনুযায়ী সেরা ২০ ব্রোকারেজ হাউজ

ক্রেতাদের সহনশক্তি বেশি, কিনে নিয়ে চলে যায়: তিনি বলেন, কিছুদিন আগে পাবনা গেলাম, সেখানেও একই অবস্থা। সেখানেও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। তারা বাজার পরিদর্শনে গেলে ঠিক থাকে, আবার চলে আসলে আগের অবস্থায় ফিরে যায়। অতএব মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি নিজেরা মনিটিং করে কমপ্লেন করে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমাদের এখানে হয় কি, সহনশক্তি বেশি, কিনে নিয়ে চলে যায়। কিন্তু বাইরের ক্রেতা খুব সচেতন থাকে, অভিযোগ করে। পার্শ্ববর্তী ভারতে দেখেন দাম বেড়ে গেলে ওরা প্রটেস্ট (প্রতিবাদ) করে। আমি এখানে প্রটেস্ট করতে বলছি না, এটলিস্ট (কমপক্ষে) সবাই যাতে বলে। মনিটরিং করে তাও আমরা অনেক সময় খবর পাই তা দেখি মানুষ সহ্য করে।

বাংলাদেশে খুচরা পর্যায়ে অভিযান চালানো হয়, যার প্রভাব বাজারে সেভাবে পড়ে না এমন প্রশ্নে তিনি বলেন, সবাইকে এক সঙ্গে ধরলে বাজারে কৃত্রিম সংকট আরও বেশি হবে। আমরা চাই সবাই ব্যবসা করুক। তবে চাই না অতিরিক্ত লাভ করুক। আর যারা উৎপাদন করে তারা যেন না ঠকে যায়। উৎপাদনের খরচটা যেন তারা পায় আমরা সেই চেষ্টা করছি। একটু সময় লাগবে৷

TAGGED:বাজারে সয়াবিন সরবরাহ প্রসঙ্গে ব্যবসায়ীদের যথেষ্ট শক্তিশালী বললেন অর্থ উপদেষ্টা।
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

সর্বাধিক পঠিত

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ডেন্টাল ক্যাম্প ও কর্মশালা সম্পন্ন

জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।…

By চিকিৎসা সাময়িকী

আন্দোলন এখনো শেষ হয়নি : ফেনীতে বিএনপির জনসভায় মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র পূর্ণরূপে প্রতিষ্ঠা…

By চিকিৎসা সাময়িকী

ফেনীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের লোক দেখানো অভিযান

পরিবেশ অধিদপ্তর ফেনী উপপরিচালক এর কার্যালয় সুত্রমতে ফেনী জেলায় ১০২টি ইটভাটা রয়েছে। জেলার ৪৫ টি…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

অর্থনীতি-ব্যবসা

দুর্বল ব্যাংকগুলো একসাথে নয়, ধাপে ধাপে পুনর্গঠন: গভর্নর

By চিকিৎসা সাময়িকী
অর্থনীতি-ব্যবসাজাতীয়

সাড়ে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে চলতি ডিসেম্বরের প্রথম ১৪ দিনে।

By চিকিৎসা সাময়িকী
অর্থনীতি-ব্যবসা

২৫০ কোটি ঋণ দিলো ইসলামী ব্যাংক, মানেনি বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা

By চিকিৎসা সাময়িকী
অর্থনীতি-ব্যবসা

বাংলাবান্ধায় ভারত থেকে আনা হলো ১৮০ টন পেঁয়াজ।

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

seventeen − eleven =