Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: আন্দোলন এখনো শেষ হয়নি : ফেনীতে বিএনপির জনসভায় মির্জা ফখরুল
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: আন্দোলন এখনো শেষ হয়নি : ফেনীতে বিএনপির জনসভায় মির্জা ফখরুল
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
জাতীয়

আন্দোলন এখনো শেষ হয়নি : ফেনীতে বিএনপির জনসভায় মির্জা ফখরুল

চিকিৎসা সাময়িকী
Last updated: November 20, 2024 8:30 pm
চিকিৎসা সাময়িকী জাতীয়
Share
3 Min Read
SHARE

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র পূর্ণরূপে প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে।’

তিনি আজ বুধবার বিকালে ছাগলনাইয়া আদালত মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনী-১ আসনের  বিএনপি (ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী) আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জনসভায় তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, তথা ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। একটি বৈষম্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

ফ্যাসিস্টদের দ্রুত বিচার করতে হবে উল্লেখ করে তিনি নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্টদের হটিয়ে জনগণ আপনাদের দায়িত্ব দিয়েছে। এ সরকারের প্রধান ড. ইউনুছ সম্মানী ব্যক্তি। তিনি নোবেল অর্জন করে এদেশের মর্যাদা বাড়িয়েছেন। আমরা তাকে সহযোগিতা করতে চাই।

তিনি আরো বলেন, ‘পতিত সরকারের আমলে বিএনপির ৬০ লাখ নেতা কর্মী মামলার আসামি হয়েছিল। ৫২ হাজার মামলা হয়েছিল। ৭ হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছিল। এখনো অনেকে তাদের বাবাকে খুঁজে ফিরছে। এত অত্যাচার নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা মাঠে ছিল, এখনো আছে। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আধিপত্যবাদ মেনে নেয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারা আগামী দিনেও থাকবে।’

আরও পড়ুন

নতুন মামলায় গ্রেপ্তার ইনু-সাদেক খান-সলিমুল্লাহ

তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রস্তুতি চলছে জানিয়ে তাঁর সুস্থতা কামনায় ফেনীবাসীর দোয়া কামনা করেন।

ফেনী-১ আসনের সাংগঠনিক সমম্বয়ক ও ঢাকা মহানগর (দ.) বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে জনসভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ ও আবু তালেব।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম ও অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা রেহানা আক্তার রানু, এডভোকেট মেজবাহ উদ্দিন খান, এডভোকেট শাহেনা আক্তার শানু, জেলা আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক এম এ খালেক প্রমুখ।

এর আগে দুপুরে তিনি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ী ফুলগাজীর শ্রীপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে পৌঁছলে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 7 =

সর্বাধিক পঠিত

Errori comuni dei nuovi utenti nei casinò non AAMS e come evitarli

Giocare in casinò non AAMS può offrire esperienze di gioco diverse rispetto ai casinò regolamentati…

By চিকিৎসা সাময়িকী

পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের সীমান্তের…

By চিকিৎসা সাময়িকী

নতুন পুলিশ কমিশনার পেল গাজীপুর, ৬৩ পুলিশ কর্মকর্তার বদলি

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. নাজমুল করিম খান। এছাড়া…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

জাতীয়শীর্ষ সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হবে সাবেক মন্ত্রী-আমলাসহ ১৬ জনকে।

By চিকিৎসা সাময়িকী
জাতীয়শীর্ষ সংবাদ

নবনির্বাচিত রাষ্ট্রপতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যাবেন আজ

By চিকিৎসা সাময়িকী
এক্সক্লুসিভজাতীয়শীর্ষ সংবাদ

নৌ পরিবহন অধিদফতরের নতুন ভবনে আগুন লাগার পর এবার ধসে পড়ার ভয়

By চিকিৎসা সাময়িকী
এক্সক্লুসিভজাতীয়শীর্ষ সংবাদ

কাব স্কাউটদের বাদ্যযন্ত্র কেনার নামে ১০ কোটি টাকা লোপাট রুহুল আমীনের

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

two + seventeen =