ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বীরোচিত ভূমিকা রাখায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাঈদী।
মাসুদ সাঈদী বলেন, ‘যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক।’তিনি বলেন, ‘ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ।’
বইয়ের প্রকাশনা উৎসব ও ‘আল্লামা সাঈদীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সফিক উল্লাহ আল মাদানীসহ অন্যরা বক্তব্য দেন।





