গোলাম সারওয়ার সজল :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌর এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি এবং সাভার পৌরসভার মেয়র প্রার্থী জননেতা হাসান মাহবুব মাষ্টার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র আনন্দ সাভার পৌর এলাকার প্রতিটি মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়বে।
হাসান মাহবুব মাষ্টার আরও বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। পাশাপাশি একটি সুখী, সমৃদ্ধ ও আধুনিক সাভার পৌরসভা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাভার পৌর এলাকার সার্বিক উন্নয়ন কামনা করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন। শেষে তিনি ঈদের দিন স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপদ পরিবেশে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।
ঈদের এই শুভক্ষণে সাভার পৌরবাসীর জন্য তার শুভকামনা ও ভালোবাসা অব্যাহত থাকবে বলেও জানান মেয়র প্রার্থী হাসান মাহবুব মাষ্টার।





