Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

চিকিৎসা সাময়িকী
Last updated: November 4, 2024 10:17 am
চিকিৎসা সাময়িকী শিক্ষা
Share
2 Min Read
SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে, যা চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আইবিএ ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা।

চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য https://admission.eis.du.ac.bd লিংকে প্রবেশ করতে হবে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।

ঢাবির ভর্তি পরীক্ষা কোন ইউনিটে কবে

আরও পড়ুন

ধামরাই সরকারি কলেজে অশালীন পরিবেশনা: প্রশাসনের উদাসীনতায় প্রশ্নবিদ্ধ শিক্ষার পরিবেশ

১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি (শনিবার)

২. বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি (শনিবার)

৩. ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি (শনিবার)

৪. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি (শনিবার )

৫. আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি (শুক্রবার)

সব ইউনিটের পরীক্ষা (আইবিএ ছাড়া) শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আইবিএর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

শিক্ষার্থীরা ৫টি (পাঁচ) ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।

নম্বর ও সময়

>কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটে এমসিকিউ পরীক্ষা হবে ৬০ নম্বরে। পরীক্ষার সময় ৪৫ মিনিট। লিখিত পরীক্ষা ৪০ নম্বরে হবে ৪৫ মিনিটে।

>চারুকলা ইউনিটে (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ৩০ মিনিটের সাধারণ জ্ঞান এমসিকিউ হবে ৪০ নম্বরে। ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে ৩০ মিনিটে।

>আইবিএ ইউনিটের ৭০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য নির্ধারণ সময় ৯০ মিনিট। লিখিত পরীক্ষা ৩০ নম্বরের। এ পরীক্ষার সময় ৩০ মিনিট।

TAGGED:ঢাকা বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষা
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + ten =

সর্বাধিক পঠিত

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় একটি চলন্ত বাসে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। বাসটির ড্রাইভার-হেলপার…

By চিকিৎসা সাময়িকী

আপনাদের মেয়ে হয়ে সুখে–দুঃখে পাশে থাকতে চাই” — ইমামদিপুরে তানজিনা আফরিনের পক্ষে উঠান বৈঠক

গোলাম সারওয়ার সজল : সাভার পৌর নির্বাচনকে সামনে রেখে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত…

By চিকিৎসা সাময়িকী

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি ৪ সেনা নিহত, আহত ৬০

উত্তর ইসরায়েলে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে নিহত হয়েছেন চার…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

এক্সক্লুসিভশিক্ষাশীর্ষ সংবাদ

ঘোষণা দিয়ে বেপরোয়া তাণ্ডব

By চিকিৎসা সাময়িকী
শিক্ষা

পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের শহীদের নাম ভুল! নাফিসার বদলে নাহিয়ান ছাপা হয়েছে।

By চিকিৎসা সাময়িকী
চট্টগ্রামশিক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার

By চিকিৎসা সাময়িকী
শিক্ষা

ইউজিসির পরিচালক-অফিসারদের বিরুদ্ধে মামলার নেপথ্যে অভ্যন্তরীণ কর্মকর্তারা!

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

eighteen − 11 =