Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
চট্টগ্রামশিক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার

চিকিৎসা সাময়িকী
Last updated: October 28, 2024 6:56 pm
চিকিৎসা সাময়িকী চট্টগ্রাম শিক্ষা
Share
2 Min Read
SHARE

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে শৃঙ্খলা ভঙ্গ, ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ ও রুম দখল, অঙ্গীকার ভঙ্গ, শিক্ষার পরিবেশ নষ্ট, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যাচের ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে এমবিবিএস বিভিন্ন ব্যাচের ৫৯ জন ও বিডিএসের ১৬ জন। তাছাড়া ১১ জনকে অব্যাহতি দেয়া হয়।

সোমবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ বহিস্কারাদেশ দেয়া হয়।

চমেক সূত্রে জানা যায়, কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দেয়। গত রবিবার তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে কলেজের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ৭৫ জনকে বহিস্কার করে। এর মধ্যে ৭ জনকে দুই বছরের জন্য, ১৫ জনকে দেড় বছরের জন্য, ৩৯ জনকে এক বছরের জন্য ও ১৪ জনকে ৬ মাসের জন্য বহিস্কার করা হয়। একই সঙ্গে ১১ জনকে শিক্ষার্থী ও অভিভাবকদের মুচলেকা সাপেক্ষে শাস্তি থেকে অব্যাহত প্রদান করা হয়।

চমেক হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন, শিক্ষার্থীদের বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার তথ্য, গোয়েন্দা তথ্য যাচাই ও অন্যান্য সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরিলক্ষিত হয় যে, অভিযুক্ত শিক্ষার্থীদের যথেচ্ছাচারী আচরণের কারণে কলেজের সুষ্ঠু শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হয়েছে। তারা সঙ্গবদ্ধ হয়ে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসসমুহে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে। ইতিপূর্বে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় সংঘটিত সংঘাতের কারণে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্র রাজনীতির নাম ভাঙিয়ে একক কর্তৃত্ব, গোষ্ঠীগত আধিপত্য এবং ব্যক্তিগত হিরোইজম প্রদর্শনের জন্য বিভিন্ন নিন্দনীয় ঘটনা ঘটায়। তাই শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গসহ কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট, মারধর ও সন্ত্রাসী কর্মকান্ডের যুক্ত থাকা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 11 =

সর্বাধিক পঠিত

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় একটি চলন্ত বাসে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। বাসটির ড্রাইভার-হেলপার…

By চিকিৎসা সাময়িকী

চব্বিশের গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে: নাহিদ ইসলাম।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয় আসলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য…

By চিকিৎসা সাময়িকী

নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি, অন্য রাজনৈতিক দল যা বলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখলেও দ্রুততম সময়ে…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

চট্টগ্রামশীর্ষ সংবাদসারাদেশস্বাস্থ্য চিকিৎসা

ফেনীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের লোক দেখানো অভিযান

By চিকিৎসা সাময়িকী
শিক্ষা

ইউজিসির পরিচালক-অফিসারদের বিরুদ্ধে মামলার নেপথ্যে অভ্যন্তরীণ কর্মকর্তারা!

By চিকিৎসা সাময়িকী
আইন আদালতচট্টগ্রাম

ফেনীর মহিপালে ৪ আগষ্ট হামলার মামলায় আসামী ৩ প্রবাসী ও ২ সাংবাদিক

By চিকিৎসা সাময়িকী
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

17 − sixteen =