Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বিশ্ব স্ট্রোক দিবস আজ অসচেতনতায় বাড়ছে আক্রান্তের সংখ্যা
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বিশ্ব স্ট্রোক দিবস আজ অসচেতনতায় বাড়ছে আক্রান্তের সংখ্যা
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
স্বাস্থ্য চিকিৎসা

বিশ্ব স্ট্রোক দিবস আজ অসচেতনতায় বাড়ছে আক্রান্তের সংখ্যা

দেশে ১৫ থেকে ২০ লাখ স্ট্রোকের রোগী রয়েছে

চিকিৎসা সাময়িকী
Last updated: October 29, 2024 9:26 am
চিকিৎসা সাময়িকী স্বাস্থ্য চিকিৎসা
Share
5 Min Read
SHARE

দুপুর সাড়ে ১২টা, রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালের দ্বিতীয় তলায় কথা হয়, সিরাজগঞ্জ সদরের বাসিন্দা মো. ইসাহাক মিয়ার সঙ্গে। বয়স ৭০ বছর। গত ২৪ অক্টোবর তার স্ট্রোক হয়। ছেলে সিহাব বলেন, আব্বা ডান হাত, ডান পায়ে জোড় পান না, চলাফেরা করতে পারেন না। নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে আমার আব্বার চিকিত্সা নেই, ঐ হাসপাতালের চিকিৎসক আমাদের ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে আসতে বলেছেন। এই হাসপাতালে এসে ১০ টাকার টিকিট কেটে ১০৪ নম্বর রুমে ডাক্তার দেখিয়েছি, তিনি বলেছেন, ফিজিওথেরাপি লাগবে। এখন ২১৫ নম্বর রুমে আসতে বলেছেন। আমরা অপেক্ষা করছি। তিনি বলেন, এই হাসপাতালে ভর্তি হওয়া অনেক কঠিন। সিট পাওয়া যায় না।

পটুয়াখালী থেকে এসেছেন নান্না মৃধা। বয়স ৭০ বছর। তিনি ১৪ মাস আগে স্ট্রোক করেছিলেন, এখন চলাফেলা করতে পারেন না, সে কারণে ভালো চিকিৎসার আশায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে এসেছেন। এদিকে চাঁদপুর জেলার কচুয়া থানার বাইছারা বাজার এলাকা থেকে শাশুড়ি তৈয়ুবুন নেসাকে (৭৫) নিয়ে এসেছেন তাহমিনা। তিনি বলেন, আমার শাশুড়ি দুই মাস আগে স্ট্রোক করেছেন। এখন হাঁটতেও পারেন না, বাঁ পা ও হাতে জোড় পান না, আর এলোমেলো কথা বলেন।

ইসাহাক, নান্না মৃধা কিংবা তৈয়ুবুন নেসার মতো অসংখ্য রোগীকে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড নিউরোরিহ্যাবিলিটেশন বিভাগের সামনে অপেক্ষা করতে দেখা যায়। জানা যায়, এই হাসপাতালে প্রতিদিন ১২০ থেকে ১৪০ জনের মতো রোগী থেরাপি নিয়ে যান। তবে জেলা-উপজেলায় রিহ্যাবিলিটেশন সেবা না থাকায় বিপাকে পড়ছেন রোগীরা। বাধ্য হয়ে তারা ছুটে আসছেন রাজধানী শহরে।

বিশেষজ্ঞরা বলেন, ১৮ কোটি জনসংখ্যার দেশে ৮ থেকে ১০ হাজার ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসক থাকা দরকার হলেও সংখ্যাটি খুবই কম। এছাড়া দেশে ফিজিওথেরাপিস্ট আছে সাড়ে ৪ হাজারের মতো। অকুপেশনাল থেরাপিস্ট আছে প্রায় ১৫০ জন, আর স্পিচ থেরাপিস্ট ৫০ জনের মতো। উপজেলা ও জেলা পর্যায়ে সেবাটি অপ্রতুল হওয়ায় রোগীদের রাজধানী ও বিভাগীয় শহরের হাসপাতালে ছুটতে হয়।

দেশে অসংক্রামক রোগে মৃত্যুর তৃতীয় কারণ স্ট্রোক। ফলে অধিকাংশ মানুষ এর লক্ষণ বুঝতে না পারার কারণে হাসপাতালে রোগীকে আনতে দেরি করেন। অথচ স্ট্রোকের রোগীর জন্য প্রথম চার ঘণ্টা গোল্ডেন আওয়ার বা অতি গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়। এই সময়ের মধ্যে হাসপাতালে নিতে পারলে, শুধু ওষুধ দিয়েই রোগী একদিন পরেই সুস্থ শরীরে পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোকের রোগীর মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি কর্মক্ষমতা ফিরিয়ে আনা প্যারালাইসিস প্রতিরোধ এবং পরবর্তী স্ট্রোকের ঝুঁকি হ্রাসে ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট ও রিহ্যাবিলিটেশন সেবা সহায়তা করে। সময় মতো এই চিকিৎসা পেলে ৩০ শতাংশ রোগী সুস্থ হয়ে যায়। অনেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

আরও পড়ুন

হাত-পায়ে হঠাৎ ব্যথা কেন হয়, প্রতিকার করবেন যেভাবে

এ প্রসঙ্গে মুগদা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এহসানুল হক খান বলেন, স্ট্রোকের রোগীর রোগ নির্ণয়ে সিটি স্ক্যান প্রয়োজন হয়। কিন্তু উপজেলা পর্যায়ের হাসপাতালে এখন পর্যন্ত সিটি স্ক্যান মেশিন নেই। তবে চিকিৎসকরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে পারেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, স্ট্রোকে আক্রান্ত রোগী চেনার উপায়—মুখ বেঁকে যাওয়া, হাত একদিকে ঝুঁলে যাবে বা শক্তি কম পাবে, চোখে ঝাপসা দেখা এবং রোগীর কথা জড়িয়ে যাবে। তীব্র মাথা ব্যথা এবং রোগী হঠাত্ ভারসাম্য হারিয়ে ফেলতে পারে।

দেশের এমন পরিস্থিতিতে আজ ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস-২০২৪। বিশ্বের মতো আমাদের দেশেও পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘টুগেদার উই ক্যান বি গ্রেটার দেন স্ট্রোক অর্থাত্ আমাদের ঐক্য স্ট্রোকের চেয়েও প্রবল।’

চিকিত্সা বিশেষজ্ঞরা বলছেন, মস্তিষ্কে রক্ত সরবরাহ কোনো কারণে বিঘ্নিত হলে স্ট্রোক সংঘটিত হয়। বিশেষ করে রক্তনালি বন্ধ হয়ে কিংবা রক্তনালি ছিঁড়ে মস্তিষ্কে এই রক্ত সরবরাহ বিঘ্নিত হয়। রক্তে থাকে অক্সিজেন, সেই অক্সিজেনের অভাবে মস্তিষ্কের টিস্যুগুলো মারা যায়। স্ট্রোকের সবচেয়ে বড় কারণ হলো উচ্চ রক্তচাপ। সারা বিশ্বে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ স্ট্রোক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অনেক ক্ষেত্রে অসচেতনতার অভাবেই এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। আমাদের দেশে এখন ১৫ থেকে ২০ লাখ স্ট্রোকের রোগী রয়েছে। স্ট্রোক সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস উদযাপিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ২০৫০ সালের মধ্যে ৮০ শতাংশ স্ট্রোক আমাদের মতো দেশে হবে। এর প্রধান কারণ, অতিরিক্ত মোবাইল আসক্তি, ফাস্টফুড, ধূমপান, অনিয়ন্ত্রিত লাইফ স্টাইল। স্ট্রোক প্রতিরোধে সবার আগে আমাদের লাইফ স্টাইলে পরিবর্তন আনতে হবে। ডায়েট মেনে চলতে হবে ও নিয়মিত শরীরচর্চা করতে হবে। ২০০৬ সালে প্রথম ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন দিবসটি পালন শুরু করে। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হন স্ট্রোকে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জন্স এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সকাল সাড়ে ৮টায় রেলি অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগীদের লাইভ সার্জারি করা হবে। এছাড়া নিউরোসার্জারি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে রাজধানী, বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি বেসরকারি হাসপাতালে রোগটি সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

TAGGED:চিকিৎসাস্বাস্থ্য
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 − thirteen =

সর্বাধিক পঠিত

টিকে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা

ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে পলাতক চুয়াডাঙ্গার আলুকদিয়া, পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান। দুই ইউপিতে প্রশাসক হিসেবে দায়িত্ব…

By চিকিৎসা সাময়িকী

বরখাস্ত হলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন

কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন সিলেটের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ…

By চিকিৎসা সাময়িকী

সাভার রেডিও কলোনি মডেল হাই স্কুল এসএসসি ’৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোলাম সারওয়ার সজল : সাভারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার রেডিও কলোনি মডেল হাই স্কুল-এর এসএসসি…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

শীর্ষ সংবাদস্বাস্থ্য চিকিৎসা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার পর্যাপ্ত টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

By চিকিৎসা সাময়িকী
স্বাস্থ্য চিকিৎসা

ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

By চিকিৎসা সাময়িকী
স্বাস্থ্য চিকিৎসা

রাতারাতি সব ঠিক করা যাবে না, তবে আমরা পারব

By চিকিৎসা সাময়িকী
চট্টগ্রামশীর্ষ সংবাদসারাদেশস্বাস্থ্য চিকিৎসা

ফেনীতে ডিডি কে ম্যানেজ করে চলছে অবৈধ ইট ভাটার রমরমা ব্যবসা

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

seventeen − 8 =