সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজের নতুন উপাধ্যক্ষ হয়েছেন কলেজটির অর্থোডন্টিকস্ বিভাগের
অধ্যাপক ডাঃ মোঃ নুরুল ইসলাম।
অধ্যাপক ডাঃ মোঃ নুরুল ইসলাম সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজে ২০১৩ সালে অর্থোডন্টিকস্ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০১৯ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি অধ্যাপক (চলতি দায়িত্ব) ও বিভাগীয় প্রধান হিসেবে একই বিভাগে কর্মরত আছেন। পাশাপাশি তিনি সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য যে, তিনি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী। তিনি ২০০৫ সালে বিডিএস ডিগ্রী অর্জন করেন এবং ২০১৩ সালে জাপানের ওকায়ামা ইউনিভার্সিটি হতে ডেন্টিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজে শিক্ষকতার এই দীর্ঘ সময়ে তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন।





