চলমান বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জাপান। হিউস্টন স্টেডিয়ামে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটাই মাঠে ঢেলে দিতে প্রস্তুত জাপান।

চলমান বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জাপান। হিউস্টন স্টেডিয়ামে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটাই মাঠে ঢেলে দিতে প্রস্তুত জাপান।
ব্রাজিলের শুরুর একাদশে থাকছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। কোচ কার্লো আনচেলত্তির ভাষ্যমতে, নেইমার এখনো পুরো ম্যাচ খেলার মতো ফিট না। তাই প্রথমার্ধ শেষে বা ম্যাচের পরিস্থিতি বুঝে তাকে নামানো হবে।
অন্যদিকে জাপান নিজেদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে। তবে আগের ম্যাচের থেকে চারটি পরিবর্তন এনেছেন কোচ।
কাগজে-কলমে ব্রাজিলের চেয়ে ঢের পিছিয়ে থাকলেও বেশ আত্মবিশ্বাসী জাপান। কারণ গেল অক্টোবরে নিজেদের সবশেষ দেখায় ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল এশিয়ার দলটি। যদিও সেটি প্রীতি ম্যাচ ছিল।
ব্রাজিল একাদশ
আলিসন (গোলরক্ষক), দানিলো, মারকুইনহোস, মাগালহায়েস, সান্তোস, কাসেমিরো, গুইমারায়েস, পাকেতা, রায়ান, কুনহা, ভিনিসিয়ুস।
জাপান একাদশ
সুজুকি (গোলরক্ষক), ইতো, তানিগুচি, তোমিয়াসু, নাকামুরা, কামাদা, সানো, দাওন, মায়েদা, ইউয়েডা, ইতো।



রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ। কারওয়ান বাজারে এফডিসি লেভেল ক্রসিং অবরোধ করেছেন রেলের…
চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। চট্টগ্রাম বাঁশখালী ইলশা ইউনুছিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা…
বাংলাদেশিদের জন্য কেপ ভার্দে ও মোজাম্বিকে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ হয়েছে। এর ফলে বিশ্বের অন্যতম…


Sign in to your account