Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: চৌদ্দগ্রামে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচার বৈঠকে হামলা, মুক্তিযোদ্ধার গাড়ি ভাঙচুর
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: চৌদ্দগ্রামে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচার বৈঠকে হামলা, মুক্তিযোদ্ধার গাড়ি ভাঙচুর
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
সারাদেশ

চৌদ্দগ্রামে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচার বৈঠকে হামলা, মুক্তিযোদ্ধার গাড়ি ভাঙচুর

চিকিৎসা সাময়িকী
Last updated: January 21, 2026 4:03 pm
চিকিৎসা সাময়িকী সারাদেশ
Share
2 Min Read
SHARE

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আয়োজিত উঠান বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাঙচুর, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। মঙ্গলবার (রাত) উপজেলার উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে জামায়াতের উদ্যোগে ভাটবাড়ি দক্ষিণপাড়ায় মাওলানা আবদুল করিমের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বীর মুক্তিযোদ্ধা মো. আকতারুজ্জামান। বৈঠকে ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা জিল্লুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

বৈঠকের খবর পেয়ে বিএনপির কর্মীরা সেখানে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। এক পর্যায়ে হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করে এবং মাওলানা জিল্লুর রহমানের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। ইটপাটকেল নিক্ষেপে জামায়াতের কয়েকজন নেতাকর্মী আহত হন বলেও জানা গেছে।

ঘটনার খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, আমাদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়। জামায়াত নিজেরাই পরিস্থিতি সৃষ্টি করেছে।

অন্যদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।

চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বুধবার দুপুরে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 2 =

সর্বাধিক পঠিত

মমতাজের ব্যাংক হিসাব জব্দ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই…

By চিকিৎসা সাময়িকী

আপোষহীন রাজনীতির রোল মডেল বেগম জিয়া: ডিইএব, ঢাকা জেলা

বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা…

By চিকিৎসা সাময়িকী

“চিকিৎসা সাময়িকী”- মার্চ -২০২৬

“চিকিৎসা সাময়িকী”- মার্চ -২০২৬ “ম্যাগাজিন পড়তে ক্লিক করুন

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

এক্সক্লুসিভসারাদেশ

টাকা ছাড়া ফাইল নড়ে না—এমন অভিযোগে অভিযুক্ত সেটেলমেন্ট কর্মকর্তা লতিফ মল্লিক

By চিকিৎসা সাময়িকী
সারাদেশ

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ,অবরোধ করেছেন রেলের অস্থায়ী কিছু শ্রমিক।

By চিকিৎসা সাময়িকী
ধর্মরংপুর

রংপুরে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই পর্ব

By চিকিৎসা সাময়িকী
শীর্ষ সংবাদসারাদেশ

ডিআরইউর মেডিকেল ক্যাম্পে এমপি মিস্টি: সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

twenty − 1 =