Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ঢাকা-১৫ আসনে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ঢাকা-১৫ আসনে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
রাজনীতি

ঢাকা-১৫ আসনে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

চিকিৎসা সাময়িকী
Last updated: January 21, 2026 2:30 pm
চিকিৎসা সাময়িকী রাজনীতি
Share
3 Min Read
SHARE

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক বরাদ্দ পেয়ে আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থী।

বুধবার বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ ও জামায়াতের আমির শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা-১৩ ও ১৫ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

পরে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‌‘আচরণবিধি মেনেই এখানে এসেছি। দুঃখজনক হলো একটি বিশেষ দল আচরণবিধি মানেনি। আমরা পাঁচজন এসেছি, তারা (জামায়াতের প্রতিনিধি) ১০ জনের বেশি লোক এখানে নিয়ে এসেছে।

ঢাকা-১৫ আসনে জামায়াতের নারী কর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

তারা আমাদের মা-বোনের গায়েও হামলা করেছে, তাদের কি মা-বোন নেই: জামায়াত আমির

এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি দল নারীদের বাসায় বাসায় পাঠিয়ে দেয়। ভিডিওতে দেখা গেছে নারী কর্মীরা এনআইডি আর বিকাশ নাম্বার চাইছিল। এগুলো ব্যক্তিগত তথ্য। বাইরের কাউকে হস্তান্তরযোগ্য নয়। নারী কর্মীদের এসব জিজ্ঞেস করলে তারা ছুটোছুটি শুরু করেন। পরে তাদের নেতারা ২০-২৫ জন নিয়ে এসে প্রশ্নকর্তাকে নাজেহাল করে।’

তিনি দাবি করেন, পীরেরবাগ, শেওড়াপাড়ায় একই ঘটনা ঘটে। স্থানীয় মানুষরা জিজ্ঞেস করলে জামায়াতের সংঘবদ্ধ কর্মীরা বিএনপির দুইজন কর্মীকে মারধর করে। সেখানে পরে হট্টগোল সৃষ্টি হয়। আমি ব্যক্তিগতভাবে পুলিশ, সেনাবাহিনীতে ফোন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করি। ইসিকে অনুরোধ সবাই যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে।’

জামায়াতের আমিরের পক্ষে রিটার্নিং অফিসারের কাছে প্রতীক বরাদ্দ নেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ একটি প্রতিনিধি দল।

পরে তিনি বলেন, ‘আশা করছি আগামী নির্বাচনে প্রার্থীরা সবাই অংশ নেবেন, গণভোট ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিজয়ী হবে। সুন্দর, নিরাপদ ও মানবিক বাংলাদেশের দিকে এগিয়ে যাব। যদিও আমাদের উপর সন্ত্রাসীরা হামলা করেছে। গতকালও করেছে। আশা করব এমন ঘটনা যেন আর না ঘটে। সন্ত্রাসমুক্ত নির্বাচন আশা করি। যেহেতু গত তিনটি নির্বাচন হয়নি তাই ইসিকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগ অস্বীকার করেন তিনি। বিএনপির অভিযোগের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘পুরোপুরি অসত্য তথ্য। তফসিল ঘোষণার পর সব প্রচারণা সামগ্রী আমরা অপসারণ করেছি, ইসির অপেক্ষা করিনি। অপপ্রচার চালিয়ে ১০ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতমূলক আচরণ হচ্ছে। ইসির দৃষ্টি আকর্ষণ করেছি।’

এহসানুল মাহবুব জুবায়েরের ভাষ্য, একটি বিশেষ দল থেকে আমাদের নারী ভোটারদের উপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে। আশা করছি দ্বিতীয়বার যেন এমনটা না ঘটে।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =

সর্বাধিক পঠিত

নৌ পরিবহন অধিদফতরের চরম প্রভাবশালী পিডি দেলোয়ার এখন পাবনায়

চরম প্রভাবশালী প্রকল্প পরিচালক আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমানকে অবশেষে পাবনা পাঠানো হয়েছে। নৌ পরিবহন…

By চিকিৎসা সাময়িকী

গোমস্তাপুর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর্নীতি

যেন দেখার কেউ নাই

By চিকিৎসা সাময়িকী

বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফের রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ট্রাস্টি…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

রাজনীতি

লালপুরে ফেসবুক পোস্টে আ’লীগের মিথ্যাচারের প্রতিবাদ থানা বিএনপির 

By চিকিৎসা সাময়িকী
ঢাকারাজনীতিসারাদেশ

ডগরমোড়ায় তানজিনা আফরিনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ — দরিদ্র মানুষের পাশে থাকার অঙ্গীকার

By চিকিৎসা সাময়িকী
রাজনীতি

এখন ভারতে পালিয়েছে স্বাধীনতা বিক্রি করা আ.লীগ ;জামায়াত আমির

By চিকিৎসা সাময়িকী
ঢাকারাজনীতিসারাদেশ

সাভার থানা কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

10 + 4 =