Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: নৌ পরিবহন অধিদফতরের চরম প্রভাবশালী পিডি দেলোয়ার এখন পাবনায়
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: নৌ পরিবহন অধিদফতরের চরম প্রভাবশালী পিডি দেলোয়ার এখন পাবনায়
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
জাতীয়

নৌ পরিবহন অধিদফতরের চরম প্রভাবশালী পিডি দেলোয়ার এখন পাবনায়

চিকিৎসা সাময়িকী
Last updated: November 11, 2024 10:20 pm
চিকিৎসা সাময়িকী জাতীয়
Share
6 Min Read
SHARE
চরম প্রভাবশালী প্রকল্প পরিচালক আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমানকে অবশেষে পাবনা পাঠানো হয়েছে। নৌ পরিবহন অধিদফতরের ইজিআইএমএনএস প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  বেশ কিছু অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন ।
আজ সোমবার ছিল দেলোয়ার রহমানের প্রকল্প পরিচালক হিসেবে শেষ দিন। তিনি নতুন প্রকল্প পরিচালক বশির আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করে অফিস ছেড়েছেন। আগামীকাল মঙ্গলবার তিনি পাবনা মেরিন একাডেমিতে যোগ দেবেন বলে জানা গেছে । নানা কৌশলে তিনি নৌপরিবহন অধিদফতরে থেকে যেতে চেয়েছিলেন কিন্তু নৌ মন্ত্রণালয় বিতর্কীত এই পিডিকে রাখতে আগ্রহী না হওয়ায় পাবনাই যেতে হচ্ছে তাকে।
নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছেন,  যে পদবীতে চাকরী করছেন সেই পদে নিয়োগের সময় কিছু অসত্য তথ্য যুক্ত করেছিলেন দেলোয়ার রহমান । যা   নিয়ে তাকে ব্যাপক প্রশ্নের মুখে পড়তে হতে পারে। যে কারনে মি. দেলোয়ারকে পাবনা মেরিন একাডেমিতে পদায়ন করা হয়েছে বলে অনেকে মনে করেন।
সাবেক হয়ে যাওয়া প্রকল্প পরিচালক মি. দেলোয়ার রহমান  ” চিকিৎসা সাময়িকী” প্রতিনিধি’কে বলেছেন, শুরু থেকেই এই প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। আমি একটি দুর্নীতিভরা প্রকল্পই পেয়েছিলাম। এখন আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। তিনি যোগ করেন, আমি চেষ্টা করেছি প্রকল্পটি বাস্তবায়নে। আমার বিরুদ্ধে যে সব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে বা হচ্ছে তা সত্য নয়। তিনি আরো বলেন, আমি প্রকল্প পরিচালক হতে চাইনি , মন্ত্রণালয় আমাকে জোর করে পিডির দায়িত্ব দিয়েছিলো এখন মন্ত্রণালয় আমাকে রাখেনি, এতে আমার কোনো হতাশা নেই। তিনি এও বলেছেন, যে অবস্থায় তিনি পিডি হয়েছিলেন তাতে প্রকল্পটি মুখ থুবরে পড়ার কথা ছিল । অনেক পরিশ্রম করে প্রকল্প সফল করেছি। নিজের হাতে নৌ পরিবহন অধিদফতরের প্রধান ভবন তৈরি করেছি। এটা আমার সফলতা। এখন যারা আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন তারা মিথ্যা কথা বলছেন। দুর্নাম রটাচ্ছেন।
নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছেন, প্রকল্পটি নিয়ে শুরু থেকেই দুর্নীতিতে মেতে ওঠে প্রকল্প পরিচালকরা। প্রথমে এই প্রকল্পের পরিচালক ছিলেন, ক্যাপ্টেন জসীম উদ্দিন। তার বিরুদ্ধেও ওঠে দুর্নীতির অভিযোগ। এরপরে পরিচালক হন নৌ প্রকৌশলী নাজমুল হক। তিনি দুর্নীতির মাত্রাকে আকাশচুম্বী করে তোলেন। আটক হন দুদকের হাতে। জেল থেকে জামিন পাওয়ার পর এই প্রকল্পে নিজের দ্বিতীয় বউয়ের নামে ব্যবসা শুরু করেন মি. নাজমুল। ঠিকাদারি কাজেও ব্যাপক দুর্নীতি করেছেন ওই সাবেক প্রকল্প পরিচালক। এই দুর্নীতির  দোষর হয়ে ওঠেন সদ্য অপসারিত পরিকল্প পরিচালক ক্যাপ্টেম আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমান, ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার ফরহাদ জলিল বিপ্লব এবং প্রকল্পের সহকারি পরিচালক (অপারেশন) পতিত পবন দাশ  ।
তৎকালীন নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর প্রত্যক্ষ সমর্থন এবং  নৌ সচিব মোস্তফা কামালের গভীর সমর্থন থাকায় এই প্রকল্প লুটপাটের আখড়ায় পরিণত হয়। প্রকল্পের মেয়াদ ও ব্যয় দুটোই বৃদ্ধি করা হয় শুধু দুর্নীতির রশদ যোগাতে।
নিরাপত্তাসহ নানা কার্যক্রম পরিচালনায় সমুদ্র উপকূলে ৭ টা লাইট হাউস এবং কন্ট্রোল রুমসহ নৌপরিবহন অধিদফতরের প্রধান ভবন  তৈরির পর  এস্টাব্লিশমেন্ট অব  গ্লোবাল  মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্ট্রিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেমের (ইজিআইএমএনএস) প্রকল্পটি শেষ হয়েছে। কিন্তু দুর্নীতির ক্ষত এখনো দৃশ্যমান এই প্রকল্পের বিভিন্ন স্থাপনায়।  প্রকল্প পরিচালককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর নতুন করে অনিয়ম দুর্নীতির তদন্তের বিষয়টি সামনে চলে এসেছে।
প্রকল্পের টাকায় নির্মিত ভবনেও রয়েছে বেশ কিছু সমস্যা।
এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে যে, প্রকল্প পরিচালক অপসারন হওয়ার পর নতুন করে দুর্নীতির দতন্ত হতে পারে এমন আশঙ্কায় প্রকল্পের তিন কর্মকর্তা দেশ ছাড়তে পারে বলে গুজব উঠেছে। এর মধ্যে বিপ্লব যুক্তরাজ্যে এবং পতিতপাবন দাস মালয়েশিয়ায় যেতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম (ই) বিএসপি, এনইউপি, বিসিজিএম,বিসিজিএমএস, এনডিসি, পিএসসি, বিএন
এ বিষয়টি নিয়ে ” চিকিৎসা সাময়িকী” প্রতিনিধি’কে  জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে ওই তিন কর্মকর্তার বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়টি ততটা সম্ভব নয়। এমনটি না হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি জানান, দেলোয়ার  রহমানের সরকারি পাসপোর্ট রয়েছে। বিদেশে যেতে হলে তার সরকারি অনুমতি লাগবে। মি. বিপ্লবের নিজস্ব পাসপোর্ট রয়েছে, তারপরও বিদেশ যেতে হলে এনওসি দরকার। যদি তিনি গোপনে বিদেশে না যান তাহলে এটা সম্ভব নয়। পতিত পাবন দাশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
প্রকল্পের ওই তিন কর্মকর্তাও একই কথা বলেছেন, দেশ ছেড়ে  চলে যাওয়ার প্রশ্নই ওঠে না।  কেউ কেউ এটা রটাচ্ছে সুনাম নষ্ট করার জন্য। তবে মি. বিপ্লব বলেছেন, প্রকল্প শেষ হলে তিনি আর এখানে চাকরী করবেন না এমন চিন্তাভাবনা রয়েছেন। প্রয়োজন হলে বিদেশী কোনো জাহাজে চাকরী করবেন।
এদিকে নৌবাহিনীর কয়েকজন উচ্চ পদস্থ কর্মকতার বিরুদ্ধে একটি অল্পপরিচিত পত্রিকায় ভূয়া ও গাজাখুরি তথ্য সরবরাহ করে মিথ্যা প্রতিবেদন ছাপানোর অভিযোগ তদন্ত করছে সংশ্লিষ্ট একটি অফিস।
ধারনা করা হচ্ছে এই প্রকল্পেরই একজন কর্মকর্তা ওই মিথ্যা তথ্য সরবরাহ এবং প্রতবেদন প্রকাশে অর্থ ঢেলেছে। তারপরেও মি. দেলোয়ারের অপসারণ ঠেকাতে পারেনি। এই বিষয়টি নৌ পরিবহন অধিদফতরে বেশ সমালোচনার জন্ম দিয়েছে।
” চিকিৎসা সাময়িকী”  এই প্রতিবেদক বিষয়টি অনুসন্ধান করছেন। আগামীতে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হবে।
মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তিনি এই পদে যতদিন থাকবেন ততদিন নৌ পরিবহন অধিদফতর থেকে দুর্নীতি এবং অনিয়ম দূর করতে সম্ভব সব রকম চেষ্টা করবেন।
TAGGED:নৌ পরিবহনপ্রকল্প পরিচালক
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − twelve =

সর্বাধিক পঠিত

শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ

বিশেষ প্রতিনিধি | শ্যামনগর, সাতক্ষীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির ১১টি ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘিরে শুরু…

By চিকিৎসা সাময়িকী

তদন্ত শেষে ১২ বিচারপতিকে পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে।

অনিয়ম ও ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের ১২ জন বিচারপতির বিরুদ্ধে তদন্ত…

By চিকিৎসা সাময়িকী

বরিশালে এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

বরিশাল ব্যুরো বরিশালে অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

জাতীয়

ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধে আইনি নোটিশ

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

সাধারণ মানুষকে মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান জানতে দেওয়া হয়নি হাসিনার আমলে।

By চিকিৎসা সাময়িকী
সুপ্রিম কোর্ট । ফাইল ছবি
আইন আদালতজাতীয়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ৩ রিভিউ আবেদনের শুনানির ১৭ নভেম্বর

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

10 − three =