Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: আজ থেকে ১৫ দিন অস্থায়ী পাশ নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: আজ থেকে ১৫ দিন অস্থায়ী পাশ নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
অন্যান্য

আজ থেকে ১৫ দিন অস্থায়ী পাশ নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

চিকিৎসা সাময়িকী
Last updated: December 30, 2024 12:00 pm
চিকিৎসা সাময়িকী অন্যান্য
Share
5 Min Read
SHARE

আজ থেকে ১৫ দিন অস্থায়ী পাশ নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। এরপর থেকে স্থায়ী পাশ নিয়ে তারা প্রবেশ করতে পারবেন। রোববার দুপুর দেড়টায় সাংবাদিকদের এ কথা জানান তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। 

এর আগে এদিন দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) প্রতিনিধি দলকে একই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে বিকালে প্রধান উপদেষ্টার বাসার সামনে প্রেস ব্রিফিয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং তথ্য অধিদপ্তর (পিআইডি) তথ্যবিবরণী দিয়ে অনুরূপ তথ্য দেয়।

নাহিদ ইসলাম বলেন, আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে স্থায়ী পাশ দেওয়া হবে। আগামীকাল (আজ) থেকে অস্থায়ী পাশ দেওয়া হবে। কাল-পরশু থেকে স্থায়ী পাশের আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, কালকে থেকে একটা নির্দিষ্ট সংখ্যায় (সাংবাদিকরা) সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজটি করবে। আজকে (রোববার) ১৬০ বা ১৭০ জনের একটা তালিকা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। হয়তো সংখ্যাটা আরেকটু বাড়িয়ে দেওয়া হবে। তবে স্থায়ী পাশ না হওয়া পর্যন্ত যত কম রাখা যায়। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নতুন করে স্থায়ী পাশের ব্যবস্থাটি করব।

সাংবাদিকদের কার্ড সংখ্যা কমিয়ে আনার ইঙ্গিত দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘তিন হাজার প্লাস, সবাই কিন্তু সাংবাদিক নন। অনেকে নামসর্বস্ব পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। তিন হাজার প্লাস অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারব না। এর বেশিরভাগই ভুয়া।

তথ্য উপদেষ্টা বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটির কাজের কারণে সাংবাদিকসহ দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সচিবালয়ে প্রবেশ নিয়ে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেজন্যই আমি এসেছি। তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট দেওয়ার আজকে (রোববার) ছিল শেষ দিন। সে কারণে আমরা আজকে পর্যন্ত কাউকে সচিবালয়ে ঢুকতে অ্যালাও করছি না। দর্শনার্থীদের পাশও ‘সীমিত করা হবে’ জানিয়ে নাহিদ বলেন, আগে যাদের দর্শনার্থী বা আগের যাদের স্থায়ী পাশ ছিল, তারা সচিবালয়ের ভেতরে নানা ধরনের সমস্যা সৃষ্টি করেছেন গত ৪ মাসে। আগের সব পাশ বাতিল হবে। নতুন করে পাশগুলো সরবরাহ করা হবে। অগ্নিকাণ্ডের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, সচিবালয়ে এভাবে আগুন লাগাটা আমাদের সবার ভেতরে একটা উদ্বেগ তৈরি করেছে। এটা পরিকল্পিত হতে পারে, আবার সাবোটাজও হতে পারে। তেমনটি না হলে যদি এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের ভেতরে ঘটে, সেটাও ভাববার বিষয়। সেটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং মাসউদুল হকের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে প্রবেশ করে। সেখানে উপদেষ্টা জানান, কাল (আজ) থেকে অস্থায়ী পাশ নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তালিকা অনুযায়ী আগামী ১৫ দিন অস্থায়ী পাশ দিয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন।

এরপর থেকে স্থায়ী পাশ নিয়ে তারা প্রবেশ করতে পারবেন। প্রতিনিধিদলে আরও ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেব, আয়নাল হোসেন। ছিলেন সংগঠনের সদস্য ইসমাইল হোসাইন রাসেল, আমিরুল ইসলাম, এমএ নোমান, শাহনাজ বিশ্বাস ইয়াসমিন, মো. আরীফ হোসেন, মো. শামছুল ইসলাম ও হাসিফ মাহমুদ শাহ।

এর আগে সকাল থেকে অস্থায়ী পাশের জন্য আবেদন নেওয়া শুরু হয়। সচিবালয়ের পাশে পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে এই পাশ ইস্যু করা হচ্ছে। সেখানে দুপুরে সাংবাদিকদের ভিড় দেখা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে সচিবালয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পড়ুন

অপরাধীদের টার্গেটে সাংবাদিক মনছুর: ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগ

সচিবালয়ে কর্মরত কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাশ এবং সরকারি কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাশ ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাশ বাতিল করা হয়। বাতিল করা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর মধ্যে শনিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়, শিগগির নতুন আবেদন নিয়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে।

TAGGED:আজ থেকে ১৫ দিন অস্থায়ী পাশ নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

15 + five =

সর্বাধিক পঠিত

‘ছোট দুর্নীতি’র অনুসন্ধানেই অর্ধযুগ অদ্ভুত আড়ষ্টতায় দুদক

অর্ধযুগ ধরে চলছে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমের অবৈধ সম্পদ,পাচার ও জালিয়াতির…

By চিকিৎসা সাময়িকী

আবাসিক লাইনে গ্যাস সংকটের প্রতিবাদে আশুলিয়ার ডেন্ডাবরে গ্রাহকদের মানববন্ধন

মাহাবুব মন্ডল, আশুলিয়া : সাভারের আশুলিয়ায় আবাসিক লাইনে গ্যাস সংকটের প্রতিবাদে ডেন্ডাবর এলাকার সাধারন গ্রাহকগণ…

By চিকিৎসা সাময়িকী

শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘমেয়াদি পঙ্গু করে ফেলছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড.…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

অন্যান্য

পঞ্চদশ সংশোধনী বাতিলে মির্জা ফখরুলের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট

By চিকিৎসা সাময়িকী
অন্যান্য

হলি আর্টিজান হামলার ১০ বছর আজ

By চিকিৎসা সাময়িকী

Errori comuni dei nuovi utenti nei casinò non AAMS e come evitarli

By চিকিৎসা সাময়িকী
অন্যান্যফিচার

ছাত্রদলকর্মীকে ব্যাডমিন্টন খেলার সময় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

fifteen − 3 =