Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: উত্তরাঞ্চলে বিলুপ্ত জলাধার পুনঃখননের ফলে পরিবেশ, জীববৈচিত্র্যের উন্নতি হচ্ছে
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: উত্তরাঞ্চলে বিলুপ্ত জলাধার পুনঃখননের ফলে পরিবেশ, জীববৈচিত্র্যের উন্নতি হচ্ছে
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
রংপুরসারাদেশ

উত্তরাঞ্চলে বিলুপ্ত জলাধার পুনঃখননের ফলে পরিবেশ, জীববৈচিত্র্যের উন্নতি হচ্ছে

চিকিৎসা সাময়িকী
Last updated: November 19, 2024 7:26 pm
চিকিৎসা সাময়িকী রংপুর সারাদেশ
Share
5 Min Read
SHARE

বিলুপ্ত নদী, খাল, বিল এবং পুকুরের মতো অন্যান্য জলাশয়গুলো পুনঃখননের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক উন্নতি ঘটছে।

এসব পদক্ষেপে প্রকৃতিতে ভারসাম্য আনার পাশাপাশি জলাধারগুলোতে প্রচুর পরিমাণে সঞ্চিত বৃষ্টির পানি ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণ এবং ভূপৃষ্ঠের পানি সংরক্ষণে অবদান রাখছে। পাশাপাশি কৃষি ও গৃহস্থালী কার্যক্রমে এসব জলাধারার পানি ব্যবহার করা হচ্ছে।

জলাধার পুনঃখনন করায় শত শত কৃষক, নারী-পুরুষ এবং সাধারণ মানুষ পুনঃখননকৃত জলাধারগুলোর পাড়ে কৃষি, মৎস্য চাষ, বৃক্ষরোপণ, কলা, শাক-সবজি চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন। তারা গবাদি পশুকে খাওয়ানোর জন্য নেপিয়ার ঘাস চাষ করছেন। চারপাশে সবুজের মাঝে জীবনযাত্রার উন্নতি করতে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন করছেন।

‘ভূ-উপরস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তম রংপুর জেলায় সেচ সম্প্রসারণ’ (ইআইআর) প্রকল্প (২০১৯-২০২৫) বাস্তবায়ন এই ইতিবাচক পরিবর্তনগুলোকে সম্ভব করে প্রকল্প এলাকায় একটি সুন্দর ও মনোরম প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে।

পুনঃখননকৃত জলাধারের থৈ থৈ স্বচ্ছ জলাবদ্ধ এলাকা এবং তীরের বনাঞ্চল এখন স্থানীয় এবং অতিথি পাখির কিচিরমিচিরসহ হারিয়ে যাওয়া বিরল প্রজাতির কাঠ ও ঔষধি গাছ এবং ফুলের গাছে ভরপুর মনোমুগ্ধকর দৃশ্য সকলকে আকৃষ্ট করছে।

আরও পড়ুন

ঈদের পরদিন বর্জ্য অপসারণ কার্যক্রমে নেতৃত্ব দিলেন মেহেদী হাসান মাসুম

কৃষি মন্ত্রণালয়ের অধীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বৃহত্তর রংপুর অঞ্চলের রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার ৩৫টি উপজেলায় ২৮৮.১১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সম্প্রতি বাসসের সাথে আলাপকালে প্রকল্প এলাকার কৃষক, গ্রামবাসী এবং গৃহিণীরা জানান যে তারা প্রকল্পের ব্যাপক ইতিবাচক প্রভাব এবং তিন থেকে চার দশক পর আবার নতুন পরিবেশ ও জীববৈচিত্র্যসহ হারিয়ে যাওয়া বাস্তুতন্ত্রের পুনরুজ্জীবন প্রত্যক্ষ করছেন।

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় বদনাপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ কায়কোবাদ জানান, বিলুপ্ত চতরা খাল পুনঃখননের ফলে চাষের জমিগুলো জলাবদ্ধতা থেকে মুক্ত হয়েছে। কৃষকরা এসব জমিতে এখন বছরে তিনটি ফসল চাষ করতে সক্ষম হচ্ছেন।

কায়কোবাদ বলেন, অনেক কৃষক, পুরুষ ও মহিলা বিভিন্ন জলাধারের পাড়ে সবজি, কলা ও নেপিয়ার ঘাস চাষ করছেন এবং উন্নত জীবিকা অর্জনের জন্য পুনঃখনন করা খালে হাঁস পালন করছেন এবং বিলুপ্ত প্রজাতির দেশী জাতের মাছ ধরে নিজেদের পরিবারের পুষ্টি চাহিদা মেটাচ্ছেন।

রংপুরের মিঠাপুকুর উপজেলার ভগবানপুর গ্রামের কৃষক বাদশা মিয়া জানান, বিলুপ্ত শালমারা খাল পুনঃখননের ফলে তার তিন একর জমি জলাবদ্ধতা থেকে মুক্ত হয়েছে। তিনি এখন উন্নত পরিবেশে ঐ জমিতে বছরে তিনটি ফসল চাষ করতে সক্ষম হচ্ছেন।

একই উপজেলার বেতগাড়া গ্রামের গৃহবধূ নুর সালমা বলেন, ষষ্ঠীছড়া বিল পুনঃখনন করে পাড়ে বিভিন্ন প্রজাতির চারা  রোপণ করায় সবুজায়নের পাশাপাশি পরিবেশের ব্যাপক উন্নতি হয়েছে। বাস্তুতন্ত্রের পরিবর্তন ও উন্নতি হয়েছে এবং এতে করে স্থানীয় শত শত মানুষ উপকৃত হচ্ছেন।

এ সময় আনন্দচিত্তে সালমা বলেন, বিলটি পুনঃখননের ফলে স্থানীয় লোকজন সেখানে সঞ্চিত পানি সেচ ও গৃহস্থালী কাজে ব্যবহার করতে পারছেন, পাড়ে নেপিয়ার ঘাস ও শাক-সবজি চাষ, হাঁস পালন ও স্বচ্ছ ও পরিষ্কার পানিতে গোসল করতে পারছেন।

রংপুরের বদরগঞ্জ উপজেলার ঝাড়পাড়া গ্রামের গৃহবধূ হোসান্না বেগম জানান, তিন বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া মড়া তিস্তা নদী পুনঃখননের পর থেকে তিনি হাঁস পালন এবং কলা ও সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছেন।

একই উপজেলার বক্সীগঞ্জ কুঠিপাড়া গ্রামের গৃহবধূ জিলাপী বালা ও শেফালী খাতুন জানান, বিলুপ্তপ্রায় ঘিরনই নদী পুনঃখনন ও তার তীরে ব্যাপক বনায়নের ফলে জীববৈচিত্র্য ও পরিবেশের উন্নতি হয়েছে । এটা যেনো তাদের জন্য এক স্বর্গীয় আশীর্বাদরূপে দেখা দিয়েছে।

পাশের কুঠিপাড়া গ্রামের জেলে রমজান আলী, আবু তাহের, মোহাম্মদ হামীম ও মোহাম্মদ তুহিন জানান, তারা পুনঃখনন করা ঘিরনই নদীতে বিলুপ্ত বিভিন্ন প্রজাতির দেশী জাতের মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। সেখানে পুনঃখনন করা ঘিরনই নদীর পাড়ে গাছের চারা রোপণে প্রকৃতি সবুজ হয়ে উঠেছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর বেরুবাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিম ও মকবুল হোসেন জানান, বিলুপ্ত বোয়ালেরদাড়া খাল পুনঃখননের ফলে তাদের আবাদি জমি জলাবদ্ধতা থেকে মুক্ত হয়েছে। তারা চার দশক পর এখন সেখানে বছরে তিনটি ফসল চাষ করতে সক্ষম হচ্ছেন।

স্থানীয় মানুষ ফসলের ক্ষেতে সেচ, হাঁস পালন, মাছ চাষ এবং গৃহস্থালি কাজে সংরক্ষিত পানি ব্যবহার করছেন।

ইআইআর প্রকল্প পরিচালক এবং বিএমডিএ-এর রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাবিবুর রহমান খান বাসসকে বলেন, প্রকল্পটি বাস্তবায়নের ফলে প্রকল্প এলাকার হাজার হাজার মানুষ পুনরুজ্জীবিত বাস্তুতন্ত্র এবং উন্নত পরিবেশে ব্যাপক সুফল পেতে শুরু করেছেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবেলা করতে এবং সংরক্ষিত ভূ-পৃষ্ঠের পানির সর্বোত্তম ব্যবহার, বনায়ন এবং স্থানীয় ও অতিথি পাখিদের জন্য হারিয়ে যাওয়া বাস্তুতন্ত্র এবং অভয়ারণ্যগুলোকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি কৃষিকে আরো উন্নত করে ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =

সর্বাধিক পঠিত

কর্মচারীরা মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজিকে অবরুদ্ধ করে রেখেছেন।

আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে কার্যালয়ে অবরুদ্ধ…

By চিকিৎসা সাময়িকী

আজ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান।

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। তার আগে আজ মিরপুরের শের- ই-বাংলা…

By চিকিৎসা সাময়িকী

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে শৃঙ্খলা ভঙ্গ, ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ ও রুম দখল, অঙ্গীকার ভঙ্গ,…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

ঢাকাসারাদেশ

আশুলিয়ায় চাঁদাবাজদের হামলা: ব্যবসায়ী আহত, প্রাণনাশের হুমকি

By চিকিৎসা সাময়িকী
সারাদেশ

সাভারে তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

By চিকিৎসা সাময়িকী
আইন আদালতঢাকা

জরুরি মামলা শুনানিতে বেঞ্চ গঠন করে ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ

By চিকিৎসা সাময়িকী
সারাদেশ

অসুস্থ জামায়াত নেতা মাওলানা মোশাররফকে দেখতে উপজেলা নেতৃবৃন্দ

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

two × three =