Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
খুলনাশীর্ষ সংবাদসারাদেশ

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

চিকিৎসা সাময়িকী
Last updated: October 23, 2024 11:44 am
চিকিৎসা সাময়িকী খুলনা শীর্ষ সংবাদ সারাদেশ
Share
4 Min Read
SHARE

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকউপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় যশোরে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি বাস্তবায়নে ২২ কোটি টাকার অনিয়ম–দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান যশোরের দিশা সমাজকল্যাণ সংস্থার ব্যাংক হিসাব স্থগিত করার জন্য আবেদনও করা হয়েছে।

দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় যশোরে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান দিশা সমাজকল্যাণ সংস্থার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান চলছে। দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা প্রকল্পের কাগজপত্র পর্যালোচনা, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও তথ্য-উপাত্ত অনুসন্ধান করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবেন। এরপর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সেই সঙ্গে সংস্থাটির ব্যাংক হিসাব স্থগিত করার জন্য দুদক প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে দুদকে অভিযোগকারী সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের দাবি, দিশা সমাজকল্যাণ সংস্থা ২২ কোটি টাকার এই প্রকল্পে ব্যাপক অনিয়ম–দুর্নীতি করেছে। ঝরে পড়া শিশুদের জন্য প্রকল্পের স্কুলগুলো যে ভাড়া বাড়িতে পরিচালনা করা হচ্ছিল, সেই বাড়ির মালিকদের বেশির ভাগই ভাড়া পাননি। বেতন–ভাতা বকেয়া রয়েছে অনেক শিক্ষক ও সুপারভাইজারের। শিক্ষার্থীদের দেওয়া হয়েছে নিম্নমানের পোশাক ও ব্যাগ। পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ না দিয়েই তাঁদের বেতন তুলে নেওয়া হয়েছে। কেন্দ্রে সরবরাহ করা হয়নি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। ব্যাংকের মাধ্যমে এসব অর্থ পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি। বরং প্রকল্পের যাবতীয় বিল-ভাউচার তৈরি করে টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে। এমনকি প্রকল্পের আয়-ব্যয়ের যে ব্যাংক বিবৃতি (স্টেটমেন্ট) দেওয়া হয়েছে, সেটিও নিজেদের তৈরি করা। এসব বিষয় তুলে ধরে তাঁরা দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন। অভিযোগ আমলে নিয়ে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নেমেছেন দুদক যশোর কার্যালয়ের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, পুরো দেশের ঝরে পড়া শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় ২০২০ সালে সেকেন্ড চান্স এডুকেশন [(সাব-কম্পোনেন্ট ২.৫, আউট অব স্কুল চিলড্রেন-(ওওএসসি) প্রোগ্রাম, পিইডিপি-৪)] কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিটি জেলা থেকে একটি লিড এনজিও নির্বাচন করা হয়। যশোরে লিড এনজিও হিসেবে দিশা সমাজকল্যাণ সংস্থা ছয়টি উপজেলা ও যশোর পৌরসভায় (দুটি এরিয়ায় বিভক্ত করে ১ ও ২) প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায়। ২০২২ সালের জানুয়ারিতে প্রকল্প বাস্তবায়নের শুরুতেই দিশা সমাজকল্যাণ সংস্থার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দিশা সমাজকল্যাণ সংস্থার পরিচালক আরাফাত হাসান বলেন, ২২ কোটি টাকার এই প্রকল্পের কাজ গত বছরের ডিসেম্বর মাসে শেষ হয়েছে। প্রকল্প নতুন করে সম্প্রসারণ না হলেও মন্ত্রণালয়ের একটি চিঠির পরিপ্রেক্ষিতে প্রকল্প আগের মতোই চালিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক মিলে মোট ৭০০ জনের মতো কর্মরত আছেন। অনিয়ম–দুর্নীতির যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। মূলত কয়েকজন শিক্ষক কর্মকর্তা প্রতিহিংসাপরায়ণ হয়ে দুদকে অভিযোগ দিয়েছেন। দুদকের অনুসন্ধানী দল চার থেকে পাঁচ দিন তাঁদের সংস্থায় গিয়ে কাগজপত্র পর্যালোচনা করেছেন। তাঁরা মাঠপর্যায়ের সুবিধাভোগীদের সাক্ষাৎকার নিয়ে কাজ শেষ করবেন।

অভিযোগকারীদের ভাষ্য, কার্যক্রম শুরুর আগে ঝরে পড়া শিশুর তথ্য সংগ্রহে জরিপকারীদের ৮০ ভাগ টাকা পরিশোধ করা হয়নি। গত বছর ডিসেম্বর মাসে প্রকল্প শেষ হলেও শিক্ষক ও সুপারভাইজারদের বেতন পরিশোধ করা হয়নি। ঝরে পড়া শিশুদের স্কুলের জন্য ভাড়া নেওয়া ঘরের ভাড়া পাননি বেশির ভাগ বাড়ির মালিক। যশোর পৌরসভাসহ ছয়টি উপজেলার ৪৮১টি স্কুলকেন্দ্রের (শিখন কেন্দ্র) বেশির ভাগেরই ভাড়া বকেয়া রয়েছে। এই খাতে বকেয়ার পরিমাণ ২ কোটি ১৬ লাখ টাকা। শিক্ষকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতন দেওয়ার কথা থাকলেও প্রতি মাসে তাঁরা সেই টাকা পাননি। অধিকাংশেরই অর্ধেকের বেশি বেতন বকেয়া।

আরও পড়ুন

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ: স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে বাড়ছে বিতর্ক

অভিযোগকারীদের ভাষ্য, সোশ্যাল বেনিফিটের একটি খাতেই ২৪ লাখ টাকার অনিয়ম হয়েছে। প্রতিটি শিখন কেন্দ্রে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ ও উপকরণ সরবরাহ করার কথা থাকলেও তা করা হয়নি। পরিচ্ছন্নতাকর্মীর খাতে দুই বছরে ১২ হাজার টাকা হিসেবে ৪৮১টি শিখন কেন্দ্রে অনিয়ম হয়েছে ৫৭ লাখ ৭২ হাজার টাকা। এসব টাকাই ভুয়া বিল-ভাউচার তৈরি করে এনজিও কর্তৃপক্ষ তুলে নিয়েছে বলে দাবি অভিযোগকারীদের।

TAGGED:উপাচার্যখুলনা বিভাগদুদকদুর্নীতি অনুসন্ধানযশোর
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =

সর্বাধিক পঠিত

নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি হয়ে গেছে: আসিফ নজরুল

নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি হয়ে গেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন,…

By চিকিৎসা সাময়িকী

লালপুরে ফেসবুক পোস্টে আ’লীগের মিথ্যাচারের প্রতিবাদ থানা বিএনপির 

বিশেষ প্রতিনিধি মোঃ ওয়াজেদ আলীঃ   বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা ষড়যন্ত্র…

By চিকিৎসা সাময়িকী

ঈদুল ফিতরে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা সুজন শিকদার

গোলাম সারওয়ার সজল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নং যুগ্ম…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

জাতীয়শীর্ষ সংবাদ

ঘরে বসে পাসপোর্টের জন্য আঙুলের ছাপ দিলেন সাবেক স্পিকার

By চিকিৎসা সাময়িকী
রাজনীতিসারাদেশ

সাভার থানা কৃষকদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব রবিন হোসেন

By চিকিৎসা সাময়িকী
অন্যান্যসারাদেশ

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

By চিকিৎসা সাময়িকী
জাতীয়ঢাকাস্বাস্থ্য চিকিৎসা

বিএসএমএমইউ থেকে চাকরি হারাতে পারেন ৬০ জন, ১৫১ জন সাময়িক বরখাস্ত।

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

three × two =