গোলাম সারওয়ার সজল :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সাভারবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাভার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ শাহীন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক ভালোবাসার বার্তা।”
তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং মানবিক সমাজ গড়ে তুলি।”
ইমতিয়াজ আহমেদ শাহীন দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “ঈদের শিক্ষা ধারণ করে আমরা যেন একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং দেশবাসীকে শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য দান করুন।”
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।





