Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: অবসরে গেলেন ৬০৮ দিন মহাকাশে কাটানো নভোচারী সুনীতা
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: অবসরে গেলেন ৬০৮ দিন মহাকাশে কাটানো নভোচারী সুনীতা
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
আন্তর্জাতিক

অবসরে গেলেন ৬০৮ দিন মহাকাশে কাটানো নভোচারী সুনীতা

চিকিৎসা সাময়িকী
Last updated: January 21, 2026 2:34 pm
চিকিৎসা সাময়িকী আন্তর্জাতিক
Share
3 Min Read
SHARE

অবশেষে মহাকাশযাত্রার দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের ইতি টানলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী সুনীতা উইলিয়ামস। নাসায় ২৭ বছরের কর্মজীবন শেষে গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বর্তমানে সুনীতার বয়স ৬০ বছর।

১৯৯৮ সালে নাসায় যোগ দেওয়া সুনীতা তাঁর দীর্ঘ কর্মজীবনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ তিনটি অভিযান সম্পন্ন করেছেন। সব মিলিয়ে তিনি মহাকাশে কাটিয়েছেন ৬০৮ দিন, যা নাসার ইতিহাসে মহাকাশচারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সময়।

২০০৬ সালের ডিসেম্বরে প্রথমবার মহাকাশে যান সুনীতা। স্পেস শাটল ডিসকভারিতে চড়ে তিনি নাসার এক্সপিডিশন ১৪/১৫ অভিযানে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। সেই অভিযানে চারটি স্পেসওয়াক করে বিশ্বরেকর্ডও গড়েন তিনি।

২০১২ সালে দ্বিতীয়বার মহাকাশে গিয়ে ১২৭ দিনের অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন সুনীতা উইলিয়ামস।

২০২৪ সালে তাঁর তৃতীয় ও শেষ মহাকাশযাত্রা ছিল বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে। সহযাত্রী ছিলেন মার্কিন নভোচারী বুচ উইলমোর। মাত্র ১০ দিনের অভিযানে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১০ মাস মহাকাশে আটকে থাকতে হয় তাঁদের। অবশেষে ২০২৫ সালের মার্চে, মোট ২৮৬ দিন পর পৃথিবীতে ফেরেন দু’জন।

আরও পড়ুন

ইলন মাস্ককে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র দায়িত্ব দিতে যাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সুনীতার অবদানকে স্মরণ করে বলেন,’মানববাহী মহাকাশ অভিযানে সুনীতা উইলিয়ামস একজন পথিকৃৎ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দক্ষ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পৃথিবীর নিম্ন কক্ষপথে বাণিজ্যিক মহাকাশ অভিযানের পথ প্রশস্ত করেছেন তিনি। তাঁর কাজ ভবিষ্যৎ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।’

পদার্থবিজ্ঞানে স্নাতক সুনীতা ফ্লরিডার মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যোগ দেন মার্কিন নৌবাহিনীতে। হেলিকপ্টার ও ফিক্সড-উইং বিমানে ৪০টির বেশি উড়োজাহাজে ৪,০০০ ঘণ্টারও বেশি উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

কর্মজীবনে তিনি মোট ৯টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন, যার মোট সময় ৬২ ঘণ্টা ৬ মিনিট। এটি যেকোনো নারী নভোচারীর মধ্যে সর্বোচ্চ। মহাকাশে ম্যারাথন দৌড়ানো প্রথম মানুষও ছিলেন সুনীতা উইলিয়ামস।

অবসর প্রসঙ্গে সুনীতা বলেন,’যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন মহাকাশ আমার কতটা প্রিয়। মহাকাশচারী হতে পারা এবং তিনবার মহাকাশে যাওয়ার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি। নাসায় ২৭ বছরে সহকর্মীদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমি আজীবন মনে রাখব।’

নাসার আসন্ন আর্টেমিস-২ চন্দ্রাভিযান নিয়ে প্রশ্ন করা হলে হাসতে হাসতে তিনি বলেন,’যেতে তো চাই, কিন্তু আমার স্বামী আমাকে মেরে ফেলবেন!’

তারপর যোগ করেন,’এবার ঘরে ফেরার সময়। মহাকাশযাত্রার ইতিহাসে পরবর্তী প্রজন্মই এবার তাদের জায়গা করে নিক।’

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − four =

সর্বাধিক পঠিত

ঈদুল ফিতরে শুভেচ্ছা জানালেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি বাঁধন আহমেদ

গোলাম সারওয়ার সজল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন…

By চিকিৎসা সাময়িকী

মদ-কাণ্ডে অভিযুক্ত হয়ে নিজের ভুল স্বীকার করলেন ইংলিশ অধিনায়ক

২০২৫ সালের অক্টোবরে নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ চলাকালে বিতর্কে জড়ান দলটির অধিনায়ক হ্যারি ব্রুক।…

By চিকিৎসা সাময়িকী

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মাহাবুব সামির: ‘মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে

সাভার প্রতিনিধিঃ  সাভারে নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচার, মিথ্যা তথ্য প্রচার ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

আন্তর্জাতিকশীর্ষ সংবাদ

অনুপ্রবেশকারীদের উদ্দেশে মোদির কঠোর হুঁশিয়ারি

By চিকিৎসা সাময়িকী
আন্তর্জাতিক

শর্ত ছাড়াই ইউক্রেনীয় সরকারের সঙ্গে সমঝোতায় রাজি পুতিন।

By চিকিৎসা সাময়িকী
আন্তর্জাতিক

৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

By চিকিৎসা সাময়িকী
আন্তর্জাতিক

বাংলাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন চায় জাতিসংঘ

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

sixteen + 2 =