Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: রাজধানীর ৫ জায়গায় কঠোর আইন কার্যকর রবিবার, অমান্য করলেই জরিমানা-কারাদণ্ড
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: রাজধানীর ৫ জায়গায় কঠোর আইন কার্যকর রবিবার, অমান্য করলেই জরিমানা-কারাদণ্ড
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
জাতীয়

রাজধানীর ৫ জায়গায় কঠোর আইন কার্যকর রবিবার, অমান্য করলেই জরিমানা-কারাদণ্ড

চিকিৎসা সাময়িকী
Last updated: January 21, 2026 1:31 pm
চিকিৎসা সাময়িকী জাতীয়
Share
2 Min Read
SHARE

রাজধানীর পাঁচ এলাকায় শব্দদূষণ রোধে কঠোর আইন প্রয়োগের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় হর্ন বাজালেই সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান কার্যকর করা হচ্ছে। আগামী রবিবার থেকে কার্যকর করা হবে এই আইন।

ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ। আগামী রবিবার (২৫ জানুয়ারি) থেকে ডিএমপির ট্রাফিক বিভাগ এ সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়ন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং বিমানবন্দরের উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার সড়ক-স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লে মেরিডিয়ান পর্যন্ত অংশকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়। একই সঙ্গে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকেও নীরব এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

আইন বাস্তবায়নের অংশ হিসেবে সিভিল এভিয়েশন অথরিটির আওতাধীন সড়ক ও পার্কিং এলাকায় নিয়ম ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপির প্রতিনিধিদের সমন্বয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এ বিষয়ে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বলেন, ‘আইনটি আগেই ঘোষণা করা হয়েছিল। তবে ২৫ জানুয়ারি থেকে এটি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন

দু’পক্ষের স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্ক চাই, ভারতকে স্পষ্ট বার্তা:পররাষ্ট্র উপদেষ্টা

নীরব এলাকা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে পুলিশ।

 

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 19 =

সর্বাধিক পঠিত

দুর্নীতির অভয়াশ্রমে পরিণত হয়েছে বাংলাদেশ স্কাউট : পর্ব -১

দুর্নীতি কাকে বলে, কিভাবে করতে হয় এবং কতটা চাতুরীপূর্ণ কৌশল নিতে হয় তা শিখতে হলে…

By চিকিৎসা সাময়িকী

আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচনে যাব না: নাসির পাটোয়ারী

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার…

By চিকিৎসা সাময়িকী

আর নয় ব্যাংকে, ঘরে বসে জমা দেওয়া যাবে আয়কর: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের উদ্দেশে বলেছেন, আপনাদের দেওয়া করই দেশের…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

জাতীয়

সাত অতিরিক্ত সচিব পদে রদবদল

By চিকিৎসা সাময়িকী
এক্সক্লুসিভজাতীয়শীর্ষ সংবাদ

কাব স্কাউটদের বাদ্যযন্ত্র কেনার নামে ১০ কোটি টাকা লোপাট রুহুল আমীনের

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

By চিকিৎসা সাময়িকী
জাতীয়শীর্ষ সংবাদ

আগামিকাল সোমবার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষনা

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

2 × four =